প্রতিরক্ষা বৈঠক ভারত-মালদ্বীপের, বরফ গলছে সম্পর্কে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৪

প্রতিরক্ষা বৈঠক ভারত-মালদ্বীপের, বরফ গলছে সম্পর্কে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৪ |
ভারতবিরোধী ‘ইন্ডিয়া আউট’ স্লোগান তুলে মালদ্বীপের নির্বাচনে প্রেসিডেন্ট পড়ে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। শপথ গ্রহণ অনুষ্ঠানেই মালদ্বীপে থাকা ভারতীয় সেনা অপসারণের নির্দেশ দেন তিনি। চীনপন্থি হিসেবে পরিচিত মুইজ্জুকে নিয়ে বরাবরই উদ্বিগ্ন ছিল দিল্লি। ভারতবিরোধী প্রচারণা ও বিদ্বেষ বাড়তে থাকায় মালদ্বীপ ভ্রমণ কমিয়ে দেয় ভারতের পর্যটকেরা। তবে সাম্প্রতিক উত্তেজনা কাটিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখাচ্ছে মালদ্বীপ। শুক্রবার দিল্লিতে পঞ্চম প্রতিরক্ষা সহযোগিতা সংলাপে অংশ নিয়েছে দুই দেশ। এই বৈঠকে অংশ নেয় ভারতের প্রতিরক্ষাসচিব গিরিধর আরামানে ও মালদ্বীপের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইব্রাহিম হিলমি। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এটি ছিল পঞ্চম বৈঠক। চতুর্থ বৈঠকটি হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহ যখন ক্ষমতায় ছিলেন। বৈঠকের পর

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এই বৈঠককে ‘ফলপ্রসূ’ আখ্যা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। যেমন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আসা–যাওয়া এবং দক্ষতা বৃদ্ধি–সংক্রান্ত প্রকল্পগুলোর রূপায়ণ। আসন্ন দ্বিপক্ষীয় সামরিক মহড়ায় যোগদানের বিষয়টিও আলোচনা হয় এই বৈঠকে। চলতি বছরের ১০ মে ভারতে সফরে যান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জমির। পরের মাসে নরেন্দ্র মোদির তৃতীয় দফার প্রধানমন্ত্রিত্বের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার দিল্লি সফরে যান প্রেসিডেন্ট মুইজ্জু। সবমিলিয়ে মালদ্বীপ ইস্যুতে কিছুটা হলেও আলো দেখছে ভারত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার