ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের
বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
নিজের জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ খামেনি
ভেনিজুয়েলা ভূমিকম্পে নিহত ৩৮৯৯, ক্ষতি ৬.৭ বিলিয়ন ডলার
প্রতিমাসে ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেন, দাবি রাশিয়ার
রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতি মাসে প্রায় ৫০ হাজার করে সেনা হারাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী। গত ছয় মাস ধরে এমনটা ঘটছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আরটির।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসে ইতোমধ্যেই ৫১ হাজার ৯৬০ সেনা হারিয়েছে ইউক্রেনীয় বাহিনী; তার আগের মাস ডিসেম্বরে এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৪৭০ জন এবং নভেম্বরে ছিল ৬০ হাজার ৮০৫ জন।
তবে প্রতিমাসে যে পরিমাণ সেনা হারাচ্ছে ইউক্রেন, সেই তুলনায় নিয়োগে ঘাটতি থেকে যাচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, প্রতি মাসে গড়ে ৩০ হাজার নতুন সেনা নিয়োগ দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।
এছাড়া বাহিনী থেকে সেনাদের পলায়নের ঘটনাও ঘটছে নিয়মিত। ২০২২ সালের ফেব্রুয়ারি শেষ
সপ্তাহ থেকে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী থেকে প্রায় ১ লাখ সেনা পালিয়েছেন বলে দাবি করেছে রুশ মন্ত্রণালয়। সেনাবাহিনীতে নিয়োগ আরও বাড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট বাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনার জন্য ভ্লাদিমির জেলেনস্কির ওপর চাপ ছিল পাশ্চিমা বিশ্বের; বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একাধিকবার জেলেনস্কিকে এ ইস্যুতে আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি সেই আহ্বান প্রত্যাখ্যান না করলেও সরাসরি তাতে সায় দেননি। সে সময় মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর কাছে জনবলের চেয়েও বড় সংকট হলো সমরাস্ত্রের অভাব। তবে জেলেনস্কির অন্যতম উপদেষ্টা নিকোলাই এসচুর গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছেন, সরকার শিগগিরই সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের
বয়স ২৫ থেকে ১৮ বছরে নামিয়ে আনবে।