পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে! নতুন বার্তা দিলো বিজ্ঞানীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে! নতুন বার্তা দিলো বিজ্ঞানীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
আমরা সকলেই জানি আজ থেকে প্রায় ৪৬০ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। তবে পৃথিবী সৃষ্টির কথা জানলেও ধ্বংস কবে হবে এ বিষয়ে কোনও সঠিক তথ্য জানা নেই। আর এবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন বিজ্ঞানীরা। খুব শীঘ্রই ধ্বংস হতে চলেছে পৃথিবী। প্রাণীজগতের বুকে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিপদ। একেবারে দিনক্ষণ ঘোষণা করে দিলেন বিজ্ঞানীরা। কবে ধ্বংস হবে পৃথিবী? যেকোনও জিনিসের যেমন শুরু থাকে, তেমনি শেষও থাকে। পৃথিবীর ক্ষেত্রেও এই নীতির বদল নেই। পৃথিবীতে যেভাবে প্রাণের সঞ্চার ঘটেছে, একদিন এই প্রাণের অস্তিত্বও বিলীন হয়ে যাবে। আর সম্প্রতি গবেষকরা গবেষণা করতে গিয়ে এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন। জানা গিয়েছে, ব্রিস্টল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের

মাধ্যমে এই গবেষণা করেন। আর সেখান থেকেই জানা গিয়েছে, খুব শীঘ্রই পৃথিবী থেকে মানুষসহ গোটা প্রাণী জগৎ অদৃশ্য হয়ে যাবে। আর তখন পৃথিবীর তাপমাত্রা থাকবে ৭০ ডিগ্রি সেলসিয়াস। এমন পরিবেশে মানুষ তো দূর কোনও পোকামাকড়ই বেঁচে থাকতে পারবেনা। গবেষকদের মতে, মূলত গরমের কারণেই ধ্বংস হবে পৃথিবী। এই বিষয়ে গবেষণা করার সময় দেখা যায়, পৃথিবী ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বাড়ছে। আর একটু একটু করে ধ্বংস হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা যে তথ্য প্রকাশ করেছেন তাতে জানা গিয়েছে, আজ থেকে প্রায় ২৫০ মিলিয়ন অর্থাৎ ২৫ কোটি বছর পর পৃথিবী ধ্বংস হবে। আর এই

সময়ই মূলত তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। বলা যায় সেই সময় পৃথিবীর তখন উত্তপ্ত অগ্নিগোলা হয়ে উঠতে পারে। গবেষকরা জানিয়েছেন, প্রথমে পৃথিবী উত্তপ্ত হবে তারপর শুকিয়ে যাবে। আর এই উত্তাপ এতটাই থাকবে যে, জীবেদের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়বে প্রাণীজগত। তারা আরও জানিয়েছেন, আজ থেকে প্রায় ৬.৬ কোটি বছর আগে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কয়েকগুণ বেড়ে যায়। আর এর ফলে মানুষের শরীর গরম হয়ে গিয়ে মৃত্যু ঘটে। এবারও ঠিক ওই একই আশঙ্কাই করছেন বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীতে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বাড়বে আর তারপরেই সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ