পুলিশ হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪

পুলিশ হতাহতের প্রতিটি ঘটনার তদন্ত হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ |
পুলিশ নিহত ও আহতের প্রতিটি ঘটনার তদন্ত ও বিচার হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার বিকালে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় র‌্যাবের ডিজি একেএম শহিদুর রহমান ও সিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ৪৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আড়াই হাজার পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। সঠিক বিচার হবে। আমি সারাদিন চট্টগ্রাম বিভাগের সব পুলিশ সুপার ও সিএমপির ডিসির সঙ্গে পুলিশের কল্যাণ সভা করেছি। সভায় বেশ কিছু সমস্যা চিহ্নিত হয়েছে। এসব সমস্যার মধ্যে রয়েছে যানবাহন সংকট, জনবল সংকট

ও জলযানস্বল্পতা। এসব সমস্যা সমাধানে চেষ্টা চলছে। আমাদের কাজ সেবার কাজ, মানুষকে সেবা দিতে হবে। মৃত্যুর প্রতিদান হবে মানুষকে সেবা দিয়ে। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব থাকবে না। কাজের মাধ্যমে সেটি করা হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। সামনে দুর্গাপূজা আসছে। সুন্দরভাবে দুর্গাপূজা পালিত হবে। বিভিন্ন মামলায় সাংবাদিকদের আসামি করা প্রসঙ্গে আইজিপি বলেন, মামলায় নাম থাকলেই আসামি হয়ে যায় না। যেসব মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে সেসব মামলা বিশ্লেষণ করার জন্য কমিটি করা হয়েছে। মামলায় কেউ হয়রানির শিকার হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়