ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে
ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ
ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী
খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ
গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি
পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার
পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, মশিউর রহমানের বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখন জানা যায়নি।
গ্রেপ্তারকৃত মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। ২০২২ সালে মশিউর রহমানকে গোয়েন্দা গুলশান বিভাগ থেকে সরিয়ে লালবাগ বিভাগের দায়িত্ব দেয়া হয়। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন তিনি। কিন্তু সরকার পতনের পর সর্বশেষ গত ১৩ আগস্ট মশিউর রহমানকে ডিবি থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়।





