পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫

পিপিআরসি জরিপ: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ৭০% মানুষের উদ্বেগ ও শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ |
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, রাজনৈতিক অস্থিরতা ও পারিবারিক সংকটের কারণে দেশের সাধারণ মানুষের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) সাম্প্রতিক জরিপে দেখা গেছে, সমাজের প্রায় ৪৬ শতাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাহীন। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বিগ্ন ৬৫ শতাংশ এবং মাদক ও কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ জানিয়েছেন যথাক্রমে ৫৬ ও ৫৫ শতাংশ মানুষ। জরিপের পারিবারিক মনস্তত্ত্ব অংশে উঠে এসেছে, প্রায় ২০ শতাংশ পরিবার গুরুতর আর্থিক সংকটে রয়েছে। এদের মধ্যে ৬৭ শতাংশ চিকিৎসা ব্যয়, আর ২৭ শতাংশ ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন। গবেষণায় দেখা গেছে, সরকারি কার্যালয় ও স্থানীয়

সরকারের বিভিন্ন সংস্থায় ঘুষ কিছুটা কমলেও হয়রানি এখন বড় চ্যালেঞ্জ। জরিপে প্রথমবারের মতো এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। ফলাফলে দেখা যায়, হয়রানির শিকার ৭৪ শতাংশ মানুষ মনে করেন, টাকা ছাড়া সরকারি কাজে অগ্রগতি হয় না। সরকারি সেবা পেতে হয়রানির শিকার হন ২১ শতাংশ মানুষ, আর স্বাস্থ্যসেবায় এই হার প্রায় ৪৯ শতাংশ। মানুষের ব্যক্তিগত আকাঙ্ক্ষায় ৫৩ শতাংশ সামাজিক সম্মানকে অগ্রাধিকার দিয়েছেন। পাশাপাশি অর্থনৈতিক উন্নতি ও উন্নত স্বাস্থ্যসেবার দাবি তুলেছেন। রাজনৈতিক দিক থেকে ৫৬ শতাংশ মানুষ দুর্নীতি প্রতিরোধকে প্রধান আকাঙ্ক্ষা হিসেবে দেখছেন। সেমিনারে অংশ নিয়ে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, রাষ্ট্র কাঠামোগতভাবে অপ্রাতিষ্ঠানিক রূপ ধারণ করায় জনগণ বঞ্চিত হচ্ছে। একসময় অর্থ উপার্জন জীবনের

তৃতীয় প্রধান বিষয় হলেও এখন তা যেকোনো উপায়ে অর্জনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ প্রশ্ন তোলেন, “এত বড় বিপ্লবের পরও কেন ৪৬ শতাংশ মানুষ আশাহীন হয়ে পড়েছেন?” তার মতে, নারী ও সংখ্যালঘুদের মধ্যে ভয় বাড়ছে, সমাজে সংঘাতমূলক মানসিকতা ছড়াচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থা এবং কর্মসংস্থানের অভাব পরিস্থিতিকে আরও জটিল করছে। জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষক আসিফ বিন আলী বলেন, তরুণদের মধ্যে আশাহীনতা বাড়ছে, যা ভবিষ্যতে নেপালের মতো বড় আকারের ক্ষোভে রূপ নিতে পারে। রাজনৈতিক পরিবর্তনের স্বপ্নকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর না করতে পারলে সমাজে চরমপন্থা বিস্তার লাভ করবে। ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকসের (দায়রা) গবেষক ভূঁইয়া মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শহরে ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়ায়

হয়রানি প্রবণতাও বেশি। এসব সমস্যা কেবল অর্থ নয়, সেবার অপ্রাপ্যতার সঙ্গেও সম্পর্কিত। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের বড় অংশ আশাহীন হয়ে পড়া উদ্বেগজনক। এ পরিস্থিতির কারণ গভীরভাবে বিশ্লেষণ করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শান্তা ফারজানাসহ ৬ জন গ্রেপ্তার মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত তালাকের কথা শুনে ক্ষিপ্ত শিপন, স্ত্রীসহ শাশুড়িকে হত্যা করে প্রেসক্লাবের সংঘর্ষের জেরে ঢামেকে হট্টগোল, আতঙ্কে রোগী-স্বজনরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামায়াত: নুরুল হক নুর ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ জবি, ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, উত্তেজনা প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২ চীনকে টেক্কা দিতে বাংলাদেশের সঙ্গে নৌ-মহড়া করবে যুক্তরাষ্ট্র, বিক্রি করবে অত্যাধুনিক সমরাস্ত্র বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি সুযোগ মতো একেক সময় একেক ছাত্রকে নিয়ে টয়লেটে ঢুকতেন মাদ্রাসার মুহতামিম, এবং… ‘যে যাই বলুক, আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি’: খুরুশকুল আশ্রয়ণের ফ্ল্যাট বুঝে পাওয়া উদ্বাস্তু জনগোষ্ঠী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়: শেখ হাসিনার বক্তব্য প্রদানের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই ৪ বিয়ের পরেও পরনারীর ঘরে! জামায়াত কর্মীকে রাতভর খুঁটিতে বেঁধে পুলিশে সোপর্দ মাদ্রাসার বাথরুমে ছাত্রের মরদেহ: গ্রেপ্তার ২ শিক্ষক কারাগারে পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস রাজাকারের পোস্টার ঘিরে বিতর্ক: বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘাতের জেরে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস ২৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও এবং অপহরণের ঘটনায় এনসিপি নেতাকে অব্যাহতি সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর শুরু উদ্ধারকাজ