পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

পিটিআইর ‘ইমরানকে মুক্ত করো’ আন্দোলন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই- ইনসাফ দলের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবাসের দুই বছর পূরণ হয়েছে গতকাল মঙ্গলবার। দিনটিকে আইয়ামে সিয়াহ বা কলো দিবস হিসেবে পালন করছেন পিটিআই নেতাকর্মীরা। ‘ইমরানকে মুক্ত করো’ নামে কঠোর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। যদিও রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবুও যে কোনো মূল্যে এই কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দলটি। পিটিআই সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই তাদের বিক্ষোভ পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। দলের নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় ও সিনেট সদস্যরা আদিয়ালা জেলগেটের বাইরে একত্রিত হবেন। এই কর্মসূচির নেতৃত্ব দেন ইমরানের বোন আলিমা খান এবং সার্বিক সহযোগিতা করেন

পিটিআই সেক্রেটারি জেনারেল সালমান আকরাম রাজা। পাঞ্জাব, সিন্দ, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াসহ আজাদ কাশ্মীরেও দলের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন প্রান্তে পিটিআই সমর্থকরা ইমরান খানের মুক্তির দাবিতে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছে। বর্তমান সরকারকে উৎখাত না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি। প্রতিবাদ কর্মসূচি চলাকালে লাহোর পুলিশ পিটিআইর কমপক্ষে ৩০ নেতাকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে ছয় এমপিএও (প্রাদেশিক পরিষদের সদস্য) রয়েছেন। তবে পিটিআইর পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাহোরে ৩০০ জনেরও বেশি কর্মীকে আটক করা হয়েছে এবং দলীয় নেতাদের

বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ডন জানায়, সামাজিক মাধ্যম এক্সে দলের সদস্যদের বিরুদ্ধে চলমান রাষ্ট্রীয় পদক্ষেপের সমালোচনা করে পিটিআই পাঞ্জাব শাখা বলেছে, বয়স্ক সমর্থকদের ভয় দেখানো হচ্ছে। এক্সে পোস্ট করে পিটিআই ইসলামাবাদ জানিয়েছে, রেহানা ইমতিয়াজ দারকে আইওয়ান-ই-আদল থেকে জোরপূর্বক গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পিটিআই নেতা আসাদ কায়সারের মতে, ৫ আগস্ট বিক্ষোভের সূচনা, তবে এটিকে ‘চূড়ান্ত আহ্বান’ হিসেবে বিবেচনা করা উচিত হবে না। যদিও সরকারের পক্ষ থেকে এই কর্মসূচিকে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র বলা হচ্ছে। আসাদ কায়সার জানান, ‘পিটিআইর প্রাদেশিক শাখাগুলোকে সমাবেশ, জনসচেতনতামূলক অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রমের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়া সরকার অপসারণ না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ অব্যাহত থাকবে। জনগণের

অধিকার যে, তাদের প্রকৃত প্রতিনিধিরা সংসদে বসবেন। ৫ আগস্টের এই বিক্ষোভ দলটির প্রধান ইমরান খানের দুর্নীতির মামলায় কারাদণ্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে।’ এদিকে, পিটিআই পাঞ্জাব মিডিয়া সেলের প্রধান শায়ান বশির সিনেটর আলী জাফরের সঙ্গে এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, পুলিশ প্রায় ২০০টি অভিযান চালিয়ে দলীয় কর্মীদের তুলে নিয়ে গিয়েছিল, যাদের হলফনামা জমা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, সংবাদ সম্মেলনে সিনেটর জাফর ইঙ্গিত দেন, যদিও ইমরান খান সংলাপের দরজা বন্ধ করে দিয়েছিলেন; কিন্তু রাজনীতিতে সিদ্ধান্ত পরিবর্তন হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা আকারে নয়, বাস্তবায়নে বাজেটের সাফল্য: সিপিডি শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে?