পিএসএল দিয়ে ৬ মাস পর মাঠে ফিরছেন সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

পিএসএল দিয়ে ৬ মাস পর মাঠে ফিরছেন সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
গত বছরের নভেম্বরের পর স্বীকৃত ক্রিকেটে আর মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। ক্রিকেট ক্যারিয়ারকে ধোঁয়াশায় রেখে তিনিও চলে গিয়েছিলেন আড়ালে। তবে ছয় মাস পর তাঁকে আবার ক্রিকেট খেলতে দেখা যাবে। আজ পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালোন্দার্স সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় জানিয়েছে, সাকিব তাঁদের দলের হয়ে টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন। ১৭ মে ইসলামাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। পরদিনই লাহোরের ম্যাচ আছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের বদলি হিসেবে সাকিবকে দলে নেওয়া হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমে পাঠানো লাহোরের আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের মন্তব্যও যুক্ত করা হয়েছে। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’ বিসিবি সূত্রে জানা গেছে, পিএসএলে খেলতে কাল রাতে বোর্ডে অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন সাকিব। এখনও তাঁকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। তবে নীতিগতভাবে সাকিবকে তা দেওয়ার সিদ্ধান্ত আছে বিসিবির। সাকিবকে দলে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানার। বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সাকিবের লাহোর কালান্দার্স পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত। তাঁর অভিজ্ঞতা, স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের

দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন—বিশেষত টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে। তাঁর উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে। আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতরে ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে।’ এবারের পিএসএলে লাহোর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে। লিগ পর্বে আর একটি ম্যাচই বাকি আছে দলটির। সেরা চারে থাকলে প্লে–অফে উঠবে লাহোর। টি–টোয়েন্টি ক্রিকেটে সাকিবের অভিজ্ঞতার ভান্ডার বেশ সমৃদ্ধ। এই সংস্করণে সব মিলিয়ে ৪৪৪ ম্যাচ খেলা এই অলরাউন্ডার ৭৪৩৮ রানের সঙ্গে বল হাতে নিয়েছেন ৪৯২ উইকেট। পিএসএলে এর আগে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়েও খেলেছেন সাকিব। খেলেছেন আইপিএলসহ সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগেই। সাকিব সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ নভেম্বরে আবুধাবি

টি–টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন