ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মাদকের ভয়াল গ্রাসে রাজধানী
মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর
‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’ স্বীকার করলেন আমলারাই
জনাব চিফ হুইপ কি জানাবেন, ৮ মাসে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করে উৎপাদনে যাওয়ার সায়েন্স কী?
নাটকীয় মোড়, অস্বীকারের পরে চ্যাটজিপিটি দিয়ে পোস্ট লিখে পদত্যাগের ঘোষণা ইশরাকের!
লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা
রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট
পার্বত্য চট্টগ্রামে হামলা প্রাণহানির সুষ্ঠু বিচারের দাবি
পার্বত্য চট্টগ্রামে হামলা ও প্রাণহানির ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের ছাত্র-জনতা। সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পার্বত্য চট্টগ্রামের বসবাসরত ছাত্র-জনতা’র উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মো. শাহাদাত হোসেন ফরায়েজী সাকিব, সাধারণ সম্পাদক মো. হাবিব আজম, পরিষদ নেতা আব্দুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, পাহাড়ে ঘটা ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের অংশ। পাহাড়কে অশান্ত করতে ষড়যন্ত্রকারীরা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছে। এ সময় পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবিলম্বে জড়িতদের গ্রেফতারসহ পার্বত্য অঞ্চলে
আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারির দাবি জানান তারা। এদিন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র-জনতা। এ সময় তারা ‘উপজাতি কোটা বাতিল করো,’ ‘উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে’, ইত্যাদি স্লোগান দেন। এই সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে। নাহলে সাজেক, রাঙামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তারা পাহাড় দখল করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পাহাড়কে তারা জুম্মল্যান্ড বানাতে চায়।