পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ October, ২০২৬

পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ October, ২০২৬ |
পারস্য উপসাগরের উত্তরাঞ্চলে অবৈধভাবে তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। বুধবারের (২০ অক্টোবর) ওই হামলায় চারটি জাহাজেই আগুন ধরে যায় বলে জানিয়েছে আইআরজিসি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আইআরজিসির নৌবাহিনী জানায়, হামলার আগের দিন থেকেই জাহাজগুলোর গতিবিধি নজরদারিতে রেখেছিল ইরানি বাহিনী। পরে বুধবার সেগুলোকে লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়। তবে জাহাজগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইরান। এদিকে, পৃথক আরেক ঘটনায় হরমুজ প্রণালির পশ্চিমে তিনটি জাহাজ মাইনে ধাক্কা খেয়েছে বলে দাবি করেছে আইআরজিসির নৌবাহিনী। তবে জাহাজগুলোর নাম-পরিচয়, কী পরিস্থিতিতে সেগুলো মাইনে আঘাত পেয়েছে কিংবা কেউ আহত হয়েছেন কি না—এসব বিষয়ে

কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মাইনের ধরন ও জাহাজগুলোর ক্ষয়ক্ষতি সম্পর্কেও বিস্তারিত জানায়নি বাহিনীটি। আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ অঞ্চলে উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে এর জবাবে আরও বিস্তৃত পদক্ষেপ নেওয়া হতে পারে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোও ইরানের পালটা পদক্ষেপের লক্ষ্য হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা এবং মাইনে আঘাত পাওয়ার খবর আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও অন্যান্য জ্বালানি পণ্য পরিবহণ করা হয়। ফলে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্য ও

জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান