পাবনায় শাড়ি পরে হৈ-হুল্লোড়ে মেতে ওঠলেন রাশিয়ান তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

পাবনায় শাড়ি পরে হৈ-হুল্লোড়ে মেতে ওঠলেন রাশিয়ান তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
বাংলাদেশের ঐতিহ্যগত বিয়ে এবং বিয়ের অনুষ্ঠান দেখে মুগ্ধ হলেন সুদূর রাশিয়ান তরুণী ভিক্টোরিয়া ডেগতারেভা (৩৫)। শুধু তাই নয়, রাশিয়ান এই তরুণী তিন দিনের বিয়ের অনুষ্ঠানে বাঙালি কায়দায় শাড়ি পরে হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন সবার সঙ্গে। বর-কনের গায়েহলুদ, বিয়েবাড়ির নাচ-গান, বর বরণসহ সব আনুষ্ঠানিকতায় তিনি আনন্দচিত্তে যোগ দেন এবং মজা করেন। এসব অনুষ্ঠানে তিনি খেয়েছেন বাঙালিয়ানা সব খাবার। বিয়েবাড়িতে সবার সঙ্গে মিলেমিশে সবার বন্ধু হয়ে যান। এ সময় সবার দৃষ্টিও কাড়েন সুন্দরী এই ভিনদেশী তরুণী। ভিক্টোরিয়া ডেগতারেভার সঙ্গে আলাপ করে জানা যায়, তিনি জন্মসূত্রে রাশিয়ান। পেশায় রূপ বিশারিদ (বিউটিশিয়ান)। কর্মসূত্রে থাকেন আমেরিকায়। তার প্রিয় এবং শখ বিভিন্ন দেশের ঐতিহ্য দেখা এবং সেসব দেশের খাবারের

স্বাদ নেওয়া। এজন্য তিনি সময়-সুযোগ হলেই বেড়তে যান এক দেশ থেকে আরেক দেশে। এমনই এক শখের বশে তিনি বাঙালি বিয়ের অনুষ্ঠান দেখতে সম্প্রতি আসেন পাবনায়। শনিবার দুপুরে শাড়ি পরে বাঙালি মেয়ের সাজে পাবনা শহরতলীর একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে সবার নজর কাড়েন। ওই তরুণী একশ ভাগ বাঙালিয়ানা কায়দায় যেভাবে সবার সঙ্গে মিশে যান তাতে শুধু গায়ের রং ছাড়া এবং ভাষা ছাড়া তাকে আলাদা করা মুশকিল। তরুণী জানান, তার বাবা ও মা রাশিয়াতেই থাকেন। কাজের জন্য তিনি ১২ বছর ধরে থাকেন আমেরিকাতে। তার এক সহকর্মী তনিমা ইসলামের ভাইয়ের বিয়ে হচ্ছে পাবনায়। এ বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গত ৭ এপ্রিল বাংলাদেশে আসেন।

এরপরই বিয়েতে আসেন পাবনায়। এ বিয়েতে বর-কনের গায়েহলুদ, শুক্রবার বিয়ের অনুষ্ঠান এবং শেষ দিন শনিবার বৌভাত অনুষ্ঠানে যোগ দেন তিনি। তরুণী আরও জানান, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে তিনি গেছেন। তবে বাঙালি বা ইন্ডিয়ান কালচার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। তাই তিনি বাংলাদেশে আসেন এবং বাংলাদেশের এ বিয়ে দেখে তিনি মুগ্ধ হন। এই ভালোলাগা থেকেই তিনি বাংলাদেশি মেয়েদের মতো সাজসজ্জা করেন। এর মধ্যে বাঙালি মেয়েদের শাড়ি পরা তার খুবই ভালো লাগে। তাই তিনি বিয়ের অনুষ্ঠানের প্রতিদিনই শাড়ি পরেছেন। ভিক্টোরিয়া আরও বলেন, বাংলাদেশের মানুষ অনেক ভালো। তারা মিলেমিশে থাকেন। অনেক মানুষ একসঙ্গে আনন্দ করেন। এই আনন্দে যোগ দিতে পেরে তিনিও বেশ আনন্দিত। বিয়েবাড়ির আয়োজকরা

জানান, দেখতে অন্যদের চাইতে ভিক্টোরিয়া আলাদা। কনের গায়েহলুদ অনুষ্ঠানে তিনি নীল রঙের শাড়ি পরেছিলেন। বরণডালা হাতে অনুষ্ঠানে গিয়েছেন। বিয়ের প্রতিটি পর্বেই তিনি শাড়ি পরেছেন। সবার সঙ্গে মিশে ছিলেন। প্রচুর ছবি তুলেছেন ভিডিও করেছেন। ছোট-বড় সবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। বরের বোন ও ভিক্টোরিয়ার সহকর্মী তনিমা ইসলাম জানান, ভিক্টোরিয়া তাদের চমকে দিয়েছেন। একাই বাংলাদেশে চলে এসেছেন। এরপর পাবনায় এসে তাদের সঙ্গে মিশে গেছেন। বাড়িতে যা রান্না হচ্ছে তাই খাচ্ছেন। সবার সঙ্গে মিলে আছেন। বিয়ের অনুষ্ঠান শেষে তার দেশে যাওয়ার কথা ছিল। এরপর বর্ষবরণ অনুষ্ঠানের কথা শুনে বলছে কয়েক দিন পরে যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৪-এ সরকার বিরোধী অবস্থানে থাকলেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চান তসলিমা নাসরিন রাবিতে যুদ্ধাপরাধীদের ছবিসংবলিত বিলবোর্ড, বাংলাদেশ ছাত্রলীগের নিন্দা ও প্রতিবাদকারীদের প্রতি সংহতি জানিয়ে বিবৃতি কাঁচা মরিচের দামের আগুন কমাতে ভারতেই ঝুকছেন ব্যবসায়ীরা গ্যাস ও কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিন সার কারখানায় উৎপাদন ব্যাহত, আমন মৌসুমে সরবরাহ নিয়ে শঙ্কা নতুন অর্থবছরের শুরুতেই কমল রপ্তানি আয়, পোশাক খাতেও নেতিবাচক প্রবৃদ্ধি গ্যাস সংকটে স্থবির চট্টগ্রাম, উৎপাদন ব্যাহত শিল্পে, ভোগান্তিতে লাখো গ্রাহক উচ্চমূলে মার্কিন এলনজি কিনেও কাটছে না গ্যাস সংকটঃ সিএনজি স্টেশনে ফের দীর্ঘ লাইন, ভোর থেকে দুপুর গড়িয়েও মিলছে না গ্যাস পাকিস্তান সেনাবাহিনীর ইসলামীকরন: কোরআন-উদ্ধৃতি দিয়ে ভারত-আফগানদের কাফের আখ্যা সেনাবাহিনীর মূখপাত্রের ভুতুড়ে বিদ্যুৎ বিলে নাকাল দেশ, তালাবদ্ধ বাসাতেও হাজার টাকার বিল! ইন্টারনেট গতিতে এগিয়েছে সব দেশ, পিছিয়েছে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন শেখ হাসিনা প্রথমবারের মতো জনসমক্ষে আসছেনঃ বেছে নিলেন সেই ৫ই আগস্ট তারিখকেই শূন্য হয়ে যাচ্ছে টেকনাফ, আপহরণ থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ প্রবাসীর স্ত্রীসহ আপত্তিকর অবস্থায় যুবদল নেতা আটক ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম আগস্ট ২০২৪ পরবর্তী একের পর এক কারখানা বন্ধ, কর্মহীন লাখো শ্রমিকের হয়নি বিকল্প কর্মসংস্থান ভারতে বসে রাজনীতি করতে দেওয়া হবে না হাসিনাকে—ফ্যাক্টচেকারদের দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস