‘পাত্র চাই’ বায়োডেটা হাতে রাস্তায় দাঁড়ালেন তরুণী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

‘পাত্র চাই’ বায়োডেটা হাতে রাস্তায় দাঁড়ালেন তরুণী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
পাত্র চাই। প্ল্যাকার্ডে ‘বায়োডাটা’ লিখে রাস্তায় দাঁড়িয়ে পড়লেন তরুণী। তবে তাঁকে বিয়ে করার জন্য দু’টি শর্তও দিলেন তিনি। সেই শর্ত দু’টি মানলে তবেই তিনি বিয়ে করবেন। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের তাজ হোটেলের বাইরে। পুরো ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে, তাজ হোটেলের বাইরে মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে এক তরুণী। প্ল্যাকার্ডের উপরে লেখা ‘লগ্নাছা বায়োডাটা (বিয়ের বায়োডাটা)’। বিয়ের জন্য তাঁর নাম, ধাম, শিক্ষাগত যোগ্যতার বিষয়েও লেখা রয়েছে সেই প্ল্যাকার্ডে। নীচে লেখা রয়েছে দু’টি শর্তের কথাও। কী সেই শর্ত? ‘বায়োডাটা’য় তরুণী লিখেছেন, তাঁকে যে বিয়ে করবেন, তাঁকে অবশ্যই তাঁর থেকে লম্বা হতে হবে এবং

মুম্বইনিবাসী হতে হবে। ওই তরুণীকে ওই ভাবে প্ল্যাকার্ড ধরে দাঁড়িয়ে থাকতে দেখে পথচলতি অনেকেই কৌতূহলী হয়ে পড়েন। অনেকেই তাঁর সঙ্গে ছবি তোলার জন্য দৌড়ে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভিডিয়োয় যে তরুণীকে দেখা যাচ্ছে তাঁর নাম সায়ালি সবন্ত। মুম্বইয়ের বাসিন্দা সায়ালি এক জন নেটপ্রভাবী। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যেই সাত লক্ষের বেশি বার দেখা হয়েছে। লাইকও করেছেন বহু মানুষ। নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! হরমুজে ফের উত্তেজনা, হামলার আশঙ্কায় কমছে জাহাজ চলাচল ক্লাব ফুটবলের লম্বা বিরতিতে আন্তর্জাতিক সূচির আকর্ষণীয় যত ম্যাচ কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড