পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসর সরিয়ে নিচ্ছে আইসিসি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আসর নিয়ে বেশ ঝামেলাতেই পড়ে গেছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানকে আইসিসি ঠিক করলেও, সেখানে খেলতে যেতে রাজি নয় ভারত। যা এরই মধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এই অবস্থায় তাদের দাবি, আসর হাইব্রিড মডেলে করা। যাতে করে নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে খেলতে পারে ভারত। এ প্রস্তাবে আবার রাজি নয় পাকিস্তান। পিসিবির কথা, হাইব্রিড মডেলে হবে না চ্যাম্পিয়নস ট্রফি। বাকি সাত দলের মতো ভারতকেও পাকিস্তানে এসেই খেলতে হবে। পাকিস্তানের এমন হুঙ্কারের পর কঠিন প্রস্তাব দিয়েছে আইসিসি। ভারতের প্রস্তাব মেনে হাইব্রিড মেডেলে চ্যাম্পিয়নস ট্রফির আসর আয়োজন করতে বলা হয়েছে তাদের। নয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আসরটিই সরিয়ে নেওয়া হতে

পারে বলে, ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ভারতের প্রস্তাবিত হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করলে, টুর্নামেন্টটি সম্পূর্ণরূপে দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় সমঝোতা হিসেবে পাকিস্তানকে এ প্রস্তাব দিয়েছে আইসিসি। কেননা, এতে টুর্নামেন্টের বেশিরভাগের আয়োজক হবে পাকিস্তান। কেবল ভারতের ম্যাচগুলোই সংযুক্ত আরব আমিরাতে যাবে। এক্ষেত্রে ভারত ফাইনালে উঠলে ফাইনালটি ম্যাচ হবে দুবাইয়ে। যদিও সেটি চায় না পাকিস্তান। এ ব্যাপারে ভারতকে কঠিন হুঁশিয়ারিও দিয়েছে তারা। বলেছে বিষয়টি আইসিসি ঠিক না করলে আগামীতে কখনোই ভারতের বিপক্ষে খেলবে না তারা। আর তাতে করে ক্ষতি হবে আইসিসিরও। কেননা, ভারত-পাকিস্তান ম্যাচের প্রভাব আছে বিশ্ব জুড়েই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই মসজিদের ভেতরে মেয়েশিশুকে ধর্ষণ, নগ্ন অবস্থায় হাতেনাতে ইমাম আটক সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক