পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫

পাকিস্তান কি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৫ |
পাকিস্তানের আকাশে এক রহস্যময় দৃশ্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা। বেলুচিস্তানের কোয়েটার আকাশে অদ্ভুত আকৃতির এক মেঘ দেখা গেছে। এটি দেখা যাওয়ার পর অনেকে ধারণা করছেন, দেশটি গোপনে ভয়ংকর কোনো অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। বেসরকারি টেলিভিশন চ্যানেল সামা টিভির এক অনুষ্ঠানে তাকে যখন জিজ্ঞাসা করা হয়, পাকিস্তান কি সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? তিনি বলেন, এসব প্রশ্ন জনসমক্ষে করা ঠিক নয়। এমন বিষয় গোপনে জানা ভালো। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভোরে কোয়েটার আকাশে লেনটিকুলার ক্লাউড বা লেন্স আকৃতির মেঘ দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও জল্পনা সৃষ্টি করে। অনেকেই সামাজিকমাধ্যমে

দাবি করেন, এটি হয়তো কোনো সামরিক পরীক্ষার ফল। তবে পাকিস্তান আবহাওয়া বিভাগ এই গুজব উড়িয়ে দিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, এটি সম্পূর্ণ প্রাকৃতিক লেনটিকুলার মেঘের গঠন, যা সাধারণত পাহাড়ি এলাকায় সূর্যোদয়ের আগে সৃষ্টি হয় এবং কিছু সময় পর মিলিয়ে যায়। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস জানায়, লেনটিকুলার মেঘ হলো একধরনের লেন্স আকৃতির মেঘ, যা বাতাস স্থির থাকা অবস্থায় পাহাড়ের ওপরে গঠিত হয়। এগুলো দেখতে অনেকটা উড়ন্ত চাকতির মতো লাগে, তাই অনেক সময় মানুষ এগুলোকে রহস্যময় বা অস্বাভাবিক মনে করে। আবহাওয়া বিশেষজ্ঞরা বিষয়টিকে পুরোপুরি প্রাকৃতিক বলে ব্যাখ্যা দিলেও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রশ্ন এড়িয়ে যাওয়া আবারও জনমনে সন্দেহ তৈরি করেছে। কোয়েটার আকাশে দেখা সেই রহস্যময়

মেঘের আড়ালে কি শুধু প্রকৃতি, নাকি সত্যিই কোনো গোপন সামরিক পরীক্ষা?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক এনায়েত শাওনকে হুমকি, নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের গভীর উদ্বেগ ও নিন্দা হাজারীবাগে বাথরুমের সিলিংয়ে থানা লুটের শটগান: ভাড়াটিয়াদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ পোশাক খাতে বেড়েই চলেছে সংকট: আরও এক কারখানা বন্ধ, ঈদের পরে লাখো শ্রমিক ছাঁটাই চবিতে মধ্যরাতে ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রদের মারামারিতে প্রক্টর লাঞ্ছিত, সাংবাদিক হেনস্তা চট্টগ্রামে প্রকাশ্য দিবালোকে পিঠে গুলি করে যুবককে হত্যা, ধোঁয়াশায় পুলিশ “জুলাই আন্দোলন আমার জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত!”—সমন্বয়কের তীব্র অনুশোচনা ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় পটিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম জুনে ৮ মাসের সর্বনিম্ন রেমিট্যান্স, অর্থবছরে প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম