পাকিস্তান ‘এ’ দলের কাছে বিশাল হার শান্তদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তান ‘এ’ দলের কাছে বিশাল হার শান্তদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিন্স বা পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮.২ ওভারে ২০২ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাহিন্স ৩৫তম ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বিশাল হারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শেষ হয়েছে নাজমুল শান্ত-মেহেদী মিরাজদের। শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৬ রানে প্রথম উইকেট হারায়। তানজিদ তামিম ৬ রান করে ফিরে যান। দলের রান ৫০ হলে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল শান্ত। তিনি সময় নিয়ে খেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। ২১ বলে করেন ১২ রান। ওপেনার সৌম্য পরেই সাজঘরে ফেরেন। তিনি ৩৫ করে রান আউট হন। ৫৩ বলে দলের পক্ষে সর্বোচ্চ

৪৪ রান করেন মিরাজ। তিনটি চারের শট খেলেন। তিনি ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন। তার আগে ফিরে যাওয়া তাওহীদ হৃদয় ৩৩ বলে ২০ রান করেন। মুশফিকুর রহিম ৭ রান করে ফিরে যান। পরে জাকের আলী (৪) ও রিশাদ হোসেন (১৪) ব্যর্থ হলে দুইশ’ রানের আগে অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ দল। তানজিম সাকিব ২৭ বলে ৩০ রানের ইনিংস খেলে দলের রান দুইশ’র ওপরে নেন। এছাড়া নাসুম খেলেন ১৫ রানের ইনিংস। জবাবে ২৯ রানে প্রথম ও ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান শাহিন্স। ৬৯ রানে তাদের ৩ উইকেট নিয়ে চেপে ধরে বাংলাদেশ। কিন্তু চারে নামা অধিনায়ক মোহাম্মদ হারিস ও মুবাসির খানের ব্যাটে ধাক্কা

সামলে জয়ের প্রান্তে পৌঁছে যায় পাকিস্তান। জয় হতে এক পা দূরে থাকতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হারিস। পাকিস্তান ‘এ’ দলের হয়ে ওপেনার সাহিবজাদা ফারহান ২৩ রান করেন। অন্য ওপেনার আজান আওয়াইস ৩১ রান করে ফিরে যান। ওমাইর ইউসুফ ১ রান করে সাজঘরে ফেরেন। হারিসের ব্যাট থেকে আসে ৭৬ রানের ইনিংস। মুবাসির খান হার না মানা ৬৩ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা ২ ওভারে ১১ রান দিয়ে ১ উইকেট নেন। মেহেদী মিরাজ ৬ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। তানজিম সাকিব ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। মুস্তাফিজ ৫ ওভারে ২০ রান দিয়ে উইকেট শূন্য

থাকেন। তাসকিন ৫ ওভারে দেন ২৭ রান। নাসুম আহমেদ ৫.৫ ওভারে ৫৬ রান খরচা করেন। রিশাদ হোসেন ৫ ওভারে দেন ১৫ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”