পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

পাকিস্তানে ৪০৫ দিন ইন্টারনেট বন্ধ, ক্ষতি ২০ হাজার কোটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
আন্দোলন দমাতে এক বছরে প্রায় ৪০৫ দিন অর্থাৎ ৯৭৩৫ ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছিল পাকিস্তান। এর ফলে দেশটিকে অর্থনৈতিক ক্ষতি গুনতে হয়েছে প্রায় ১৯ হাজার ৭৩১ কোটি টাকা। সম্প্রতি পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট সংযোগ বন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করায় অর্থনৈতিক ক্ষতির দিক থেকে বিশ্বে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। ২০২৪ অর্থবছরে দেশটি যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমার ও সুদানের সারাবছরের ব্যয়ের সমান। বৃহস্পতিবার প্রকাশিত টপটেন ভিপিএন.কমের প্রতিবেদনের বরাত দিয়ে ডন জানিয়েছে, কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে ২৮টি দেশে ১৬৭ বার ইন্টারনেট বন্ধ রেখেছে বা বিভ্রাট ঘটিয়েছে। পাকিস্তানে ২০২৪ সালের নির্বাচন, আন্দোলন

এবং তথ্য নিয়ন্ত্রণ করার জন্য ১৮ বার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়, যার ফলে ৮২.৯ মিলিয়ন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহারে বাধাগ্রস্ত হন। এছাড়াও গত বছর ফেব্রুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বন্ধ করায় ১৬৪ কোটি এবং বেলুচিস্তানে ১৬ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মোট ৮৬৪ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখায় ১১৮ কোটি ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। টপটেন ভিপিএন.কমের অনুসন্ধান বলছে, গত বছরে বিশ্বব্যাপী ইন্টারনেট বিঘ্নিত ৮৮,৭৮৮ ঘণ্টা স্থায়ী হয়েছে, যার ফলে মোট ৭.৬৯ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী