পাকিস্তানে স্টারলিঙ্ক চালু করার অপেক্ষায় ইলন মাস্ক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫

পাকিস্তানে স্টারলিঙ্ক চালু করার অপেক্ষায় ইলন মাস্ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৫ |
মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক নিশ্চিত করেছেন যে, তার মালিকানাধীন স্টারলিঙ্ক পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য আবেদন করেছে। তবে এটি দেশটির সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নেটিজেন সানাম জামালির একটি পোস্টের জবাবে রোববার এ মন্তব্য করেন মাস্ক। পোস্টে জামালি বলেন, স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা পাকিস্তানকে ‘ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, যেখানে প্রতিটি নাগরিকের সংযোগ স্থাপন ও উন্নয়নের সুযোগ থাকবে’। একই সঙ্গে জামালি মাস্কের কাছে এই বলে আবেদন করেন, ‘দয়া করে, স্টারলিঙ্ককে আমাদের আগামীদিনের সেতু হওয়ার সুযোগ দিন’। পরে আরেক পোস্টে জামালি প্রশ্ন করেন, পাকিস্তান কী ‘স্টারলিঙ্ক অনুমোদন করেছে?’ সেই সঙ্গে তিনি মাস্ককে ট্যাগ করে লেখেন, ‘আমাদের দেশে আপনার পরিবর্তনশীল ইন্টারনেট

পরিষেবা আনার জন্য এখনই উপযুক্ত সময়। লক্ষ লক্ষ মানুষ স্টারলিঙ্কের সংযোগ, শিক্ষা এবং সুযোগের অপেক্ষায় আছেন। দয়া করে, পাকিস্তানে স্টারলিঙ্ক চালুর প্রক্রিয়া দ্রুত করুন’। পাকিস্তানি এই নেটিজেনের এমন আবেদনের প্রেক্ষিতেই মাস্ক ওই জবাব দেন। পাকিস্তান ২০২৪ সালে ইন্টারনেট বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর নতুন বছরের শুরুতেই দক্ষিণ এশিয়ার এই দেশটিতে স্টারলিঙ্ক চালু করার বিষয়ে নিজের অভিপ্রায় জানালেন ইলন মাস্ক। স্বতন্ত্র ভিপিএন পর্যালোচক Top10VPN.com এর মতে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ইন্টারনেট বিভ্রাটের সময়কাল ছিল ৮৮,৭৮৮ ঘণ্টা। যার ফলে ৭.৬৯ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দক্ষিণ এশিয়ার এই দেশটিই ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ। যেখানে ১.৬২ বিলিয়ন ডলার ক্ষতি

হয়েছে। এরপরের অবস্থানে ছিল মিয়ানমার (১.৫৮ বিলিয়ন ডলার ক্ষতি) এবং সুদান (১.১২ বিলিয়ন ডলার ক্ষতি)। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ