পাকিস্তানে রোজা শুরু কবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

পাকিস্তানে রোজা শুরু কবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
পবিত্র ও মহিমান্বিত মাস রমজান চলে এসেছে খুব কাছে। এর মধ্যে পবিত্র এ মাসের চাঁদ দেখার সম্ভাবনার তথ্য জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ। তারা বলেছে, আগামী ১ মার্চ পাকিস্তানের আকাশে রমজানের অর্ধচন্দ্র দেখতে পাওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে। পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (স্পারকো) পূর্বাভাস দিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পাকিস্তানে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। স্পারকোর এক বিবৃতিতে বলা হয়, আগামী ২ মার্চ থেকে পাকিস্তানে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।সৌদি আরবে ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা যেতে পারে, প্রথম রোজা হবে ১ মার্চ। নতুন চাঁদের জন্ম হবে ২৮ ফেব্রুয়ারি পাকিস্তান সময় ভোর ৫টা ৪৫ মিনিটে।আর একই দিনে সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১২ ঘণ্টা। ২৮

ফেব্রুয়ারি কম উচ্চতা ও দূরত্বের কারণে চাঁদ দেখতে অসুবিধা হবে। মুখপাত্র বলেন, রমজানের চাঁদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা যাবে ৩০ মার্চ এবং ঈদুল ফিতর ৩১ মার্চ। ঐতিহ্য অনুযায়ী, পাকিস্তানের চাঁদ দেখা কমিটি, সেন্ট্রাল রুয়েত-ই-হিলাল শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদের সন্ধানে বৈঠকে বসে। ওই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে চাঁদের ব্যাপারে তথ্য সংগ্রহ করে তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল