পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ January, ২০২৫

পাকিস্তানে চেকপোস্টে হামলা, গোলাগুলিতে দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ January, ২০২৫ |
পাকিস্তানের বেলুচিস্তানের কিলা আবদুল্লাহ জেলার গুলিস্তান এলাকায় সোমবার রাতে একটি চেকপোস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। ওই হামলা মোকাবিলার সময় দুই সেনাসহ পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীরা প্রথমে চেকপোস্টে হামলা করেছিল। তা প্রতিহত করে দেওয়ার পর তারা বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সীমানা লঙ্ঘনেরও চেষ্টা করে। এ সময় গোলাগুলির মধ্যে দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ পাঁচ হামলাকারীর সবাইকে নির্মূল করা হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে দুই সেনাও শহিদ হয়েছেন। তারা হলেন- ট্যাঙ্ক জেলার নায়েক তাহির খান (৩৯) এবং কারাক জেলার ল্যান্স নায়েক তাহির ইকবাল (২৬)। এ ঘটনার পর ওই এলাকায় ‘স্যানিটাইজেশন অভিযান’

শুরু হয়েছে। বাকি দুষ্কৃতদের খুঁজে বের করে গ্রেফতার করতে এ অভিযান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা