পাকিস্তানের লাহোরে টাইগারদের ব্যাটিং তাণ্ডব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

পাকিস্তানের লাহোরে টাইগারদের ব্যাটিং তাণ্ডব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগারদের ব্যাটিং তাণ্ডব। হোয়াইটওয়াশ এড়াতে নেমে টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার তথা ৫৪ বলের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯১ রান। ৫৩ ও ৩৫ রানে ব্যাট করছেন ইমন ও তামিম। তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন ২৮ বলে ৬টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকিয়েছেন। ক্যারিয়ারের ১২তম ম্যাচ খেলা এই ওপেনার দেশের প্রথম ক্রিকেটার হিসেবে গত ১৭ মে আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য

চ্যালেঞ্জিং। কারণ সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রান তাড়া করতে গিয়ে ৩৭ ও ৫৭ রানে হেরে যায় টাইগাররা। সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’ ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পাকিস্তান: সাহজাদা ফাহিম, সায়েম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান,

খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি ও আবরার আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল