পাকিস্তানের পাঞ্জাবে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের পাঞ্জাবে দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
পাকিস্তানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৮ জনের প্রাণ গেছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। সোমবার সকালে দেশটির সিন্ধ প্রদেশের মোরো শহরের কাছে একটি ভ্যান ও ট্রাকের সংঘর্ষে এবং পাঞ্জাবের অ্যাটক জেলায় একটি বাস উল্টে এসব হতাহতের ঘটনা ঘটে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে মহাসড়কে প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতি, বিপজ্জনক ওভারটেকিং এবং ট্র্যাফিক আইনের প্রতি অবহেলা। রেসকিউ ১১২২ জানিয়েছে, পাঞ্জাবের এটকের এম-১৪ মোটরওয়ের ফতেহ ঝাং ইন্টারচেঞ্জে একটি বাস উল্টে ১০ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে রেসকিউ ১১২২ জানিয়েছে, গাড়িটি মিয়ানওয়ালি থেকে রাওয়ালপিন্ডিগামী একটি ইউটং বাস ছিল। একই দিনে, লাহোরের এম-৩ এর সৈয়দওয়ালা

ইন্টারচেঞ্জ থেকে ফয়সালাবাদের তান্ডলিয়ানওয়ালা যাওয়ার রাস্তায় ঘন কুয়াশার কারণে সৃষ্ট দুর্ঘটনায় লাহোরের একটি পরিবারের সাতজন মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। দুই সপ্তাহ আগে, লোধরান জেলার জালালপুর পিরওয়ালার কাছে মুলতান-সুক্কুর মোটরওয়েতে একটি গাড়ি দুর্ঘটনায় খানপুরের এক দম্পতি মারা গিয়েছিলেন এবং তাদের তিন সন্তান গুরুতর আহত হয়েছিল। চলতি মাসের শুরুর দিকে বাহাওয়ালপুরের উচ শরীফ রোডের নবীপুর গ্রামের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হন সিনেট চেয়ারম্যান ইউসুফ রাজা গিলানির ঘনিষ্ঠ আত্মীয় সাবেক এমএনএ মাখদুম আলী হাসান গিলানি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”