পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫

পাঁচ দফায় মুক্ত ৫৫০ ফিলিস্তিনি ও ১৮ ইসরাইলি জিম্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৫ |
আরও তিন ইসরাইলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের পঞ্চম ধাপে মধ্য গাজার দেইর-আল বালাহ এলাকার একটি স্থান থেকে মুক্তি দেওয়া হয়েছে তাদের। এদিন মুক্তিপ্রাপ্তরা হলেন, এলি শারাবি, ওর লেভি ও ওহাদ বেন আমি। শনিবার স্থানীয় সময় সকালে তাদেরকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই তিন জনের বিনিময়ে ইসরাইল তাদের কারাগার থেকে ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। তাদেরকে বহনকারী একটি বাস অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় এসে পৌঁছেছে। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের মধ্যে সাত জনকে রামাল্লাহর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাত ফিলিস্তিনিকে মিশরে পাঠানো হবে। সেখান থেকে তারা ভিন্ন কোনো দেশে

যাবেন। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ হামাসকর্মী রয়েছেন। ২০০০ সালের দিকে ইসরাইলের বিরুদ্ধে হামলা অংশ নেওয়ার অপরাধে হামাসকর্মী ইয়াদ আবু শাখদাম প্রায় ২১ বছর কারাবন্দি ছিলেন। এদিকে, ১৬ মাস আটক থাকার পর মুক্তি পাওয়া তিন ইসরাইলিকে ছবিতে ‘দুর্বল’ দেখা গেছে বলে অভিযোগ করেছেন ইসরাইলিরা। এ বিষয়টিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম। দ্রুত বাকি জিম্মিদের মুক্ত করার দাবি জানিয়ে সংগঠনটি। গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় আবারও জিম্মি ও বন্দি বিনিময় করেছে ইসরাইল ও হামাস। যার ফলে পাঁচ দফায় মুক্তিপ্রাপ্ত ইসরাইলি জিম্মির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। পাশাপাশি ইসরাইলের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৫৫০ বন্দি। এরই মধ্যে, যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ

অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ফোরক পরিকল্পনার প্রভাবে ভঙ্গুর হয়ে পড়েছে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা ও বাস্তবায়নের সম্ভাবনা। সম্প্রতি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প জানান, তিনি গাজার দখল নিতে আগ্রহী। গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের অন্য কোনো জায়গায় সরিয়ে নিয়ে তিনি ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবেন বলে জানান। পরবর্তীতে তার প্রশাসন এই অবস্থান থেকে খানিকটা পিছিয়ে আসলেও, সংশ্লিষ্টরা বলেছেন, ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ