পশ্চিম তীরে প্রায় ১০০০ ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ February, ২০২৫

পশ্চিম তীরে প্রায় ১০০০ ‘অবৈধ’ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ February, ২০২৫ |
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রায় এক হাজার ‘অবৈধ’ বসতি স্থাপনকারী বাড়ি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে অবস্থিত একটি কৌশলগত এলাকা ইফ্রাত বসতিতে নতুন এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে দেশটির সরকার। খবর মিডল ইস্ট আইয়ের। জানা গেছে, এসব এলাকায় ৯৭৪টি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। ইসরায়েলি ওয়াচডগ পিস নাউয়ের তথ্য অনুসারে, নতুন এসব আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে বাসিন্দাদের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাবে। আল জাজিরা বলছে, ইফ্রাত বসতির ফলে দক্ষিণে একটি পরিকল্পিত বেথলেহেম মেট্রোপলিসের বিকাশ বাধাগ্রস্ত হবে। ইসরায়েল যদি এলাকাটিকে সংযুক্ত করতে চায়, তবে এটি সমগ্র দক্ষিণ পশ্চিম তীরের অংশের সংগে বিচ্ছিন্ন

হবে, যা হাইওয়ে ৬০-এর বেথলেহেমের মাধ্যমে উত্তরের সংযোগের ওপর নির্ভর করে। পিস নাউ বলেছে, যখন ইসরায়েলের জনগণ জিম্মিদের মুক্তি এবং যুদ্ধের সমাপ্তির দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করছে, নেতানিয়াহু সরকার ‘স্টেরয়েডের ওপর’ কাজ করছে। তারা মাটিতে এমন তথ্য প্রতিষ্ঠা করতে যা শান্তি ও সমঝোতার সুযোগকে ধ্বংস করবে। এটা এখন স্পষ্ট যে একা সামরিক পদক্ষেপ ইসরায়েলের সংঘাত বা নিরাপত্তার সমাধান আনবে না। শেষ পর্যন্ত আমাদের ফিলিস্তিনিদের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। নেতানিয়াহু সরকার ইসরায়েলি স্বার্থের ক্ষতি করছে এবং টর্পেডো করছে। সমঝোতা একমাত্র সমাধান যা আমাদের নিরাপত্তা ও শান্তি আনতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা