পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫

পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ |
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর বাইডেনের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বাইডেনের জারি করা নির্বাহী আদেশ ১৪১১৫ বাতিল করেছেন। এই সিদ্ধান্তের পরই বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি বাড়িঘরে আগুন দিয়েছে। ইসরায়েলি সেনাদের নেতৃত্বে এই হামলায় আহত হয়েছেন অন্তত ২১ ফিলিস্তিনি। হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। বাইডেনের ওই নির্বাহী আদেশে পশ্চিম তীরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টকারী ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বসতি স্থাপনে জড়িতদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদও জব্দ করেছিল বাইডেন প্রশাসন। এমনকি তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেনদেনও নিষিদ্ধ করা হয়।

এখন ট্রাম্প ক্ষমতায় বসেই বাইডেন প্রশাসনের একটি প্রধান নীতিগত পদক্ষেপ পুরোপুরি উল্টে দিলেন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা পশ্চিম তীরের জিনাসফুট গ্রাম পরিষদ প্রধান জালাল বশিরের বরাত দিয়ে জানায়, কালকিলিয়ার পূর্বে জিনাসফুট ও ফান্ডুক গ্রামে বসতি স্থাপনকারীরা হামলা চালায়। হামলাকারীরা ফিলিস্তিনি বাড়িঘর, নার্সারি ও কর্মশালায় আগুন দেয়। পুড়ে যায় কয়েকটি গাড়িও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি আহতদের চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা মাসাফের ইয়াত্তা এলাকায় বাড়িঘরে হামলা চালায়। হেবরনের দক্ষিণে কয়েক ডজন বসতি স্থাপনকারী ফিলিস্তিনি যানবাহনে পাথর ছুড়ে আক্রমণ করে। এসব ঘটনায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলিদের এই হামলা নতুন

করে সহিংসতার ঢেউ ছড়াতে পারে বলেও শঙ্কা করা হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর গাজা পুনর্গঠন করতে গিয়ে পথে পথে মৃতদেহ পাওয়া যাচ্ছে। বিবিসি জানায়, গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ১০ হাজার মৃতদেহ চাপা পড়া অবস্থায় থাকতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা বলছেন, গাজাজুড়ে ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ২ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন। তাদের এখন কোনো জীবিকা নেই। বেঁচে থাকার জন্য তারা ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল। তবে জাতিসংঘ জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দু’দিনে গাজায় ১ হাজার ৫৪৫টি ত্রাণবাহী লরি প্রবেশ করেছে, যা যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি ত্রাণ প্রবেশের ঘটনা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের

তথ্যমতে, ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় ৪৬ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১ লাখ ১০ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন। এদিকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলার পরও গাজায় যুদ্ধবিরতি বহাল থাকার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংস্থা হামাস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ৯০ জনের বেশি ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে বলে জানিয়েছে। এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির কাতার প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি। জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কাতারের স্পষ্ট অবস্থান রয়েছে।

সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিন সমস্যার সমাধান বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?