পলিথিন ব্যবহার ও জনসচেতনতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪

আরও খবর

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: বাংলাদেশ আওয়ামী লীগ—সংগ্রাম, ঐতিহ্য ও আগামীর অঙ্গীকার

পলিথিন ব্যবহার ও জনসচেতনতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৪ |
আমাদের ছোটবেলায়, এমনকি কৈশোরেও বাজারে চটের ব্যাগ নিয়ে যেতাম। অনেকের হাতে দেখতাম কাপড়ের ব্যাগ। মাছ-মাংস ও তরিতরকারি সে ব্যাগে ভরেই বাসায় ফিরতাম। তখন পলিথিন বা প্লাস্টিক ব্যাগ বাজারে আসেনি। কিন্তু বাজার বইতে কোনো অসুবিধা হয়নি। সে সময় কোমল পানীয় কাচের বোতলে বাজারজাত করা হতো। যতটা মনে আছে, আশির দশকের মাঝামাঝি সময়ে প্রথম প্লাস্টিক বোতলজাত পানি বাজারে আসে। শুরু হয় পলিথিনের শপিং ব্যাগ তৈরি ও ব্যবহার। তখন সচেতনতার অভাবে এই আমরাই ভাবতাম, জীবনকে কত সহজ করে দিয়েছে পলিথিন! কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্লাস্টিক ও পলিথিন ছড়িয়ে যেতে থাকে যত্রতত্র, যা পরিবেশের জন্য সর্বগ্রাসী রূপ ধারণ করতে শুরু করে। ২০০২ সালে পলিথিন

উৎপাদন, ক্রয়-বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হয়। মনে পড়ে, তখন পলিথিন উৎপাদনকারী ও ব্যবসায়ীরা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সময় চাইলে দুই বছরের জন্য এ আইনের কার্যকারিতা স্থগিত করা হয়। কিন্তু দুই বছর পেরিয়ে দুই যুগ পার হতে চললেও উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার তো কমেইনি, বরং পরিবেশের জন্য রীতিমতো হুমকি হয়ে উঠেছে। এখন বাজারে গেলে প্রতিটি আইটেম পৃথক পৃথক পলিথিনে ভরিয়ে দেওয়া হয়। আর তথাকথিত অফিস-আদালত অথবা মিটিং-সিটিংয়ে প্লাস্টিক বোতলজাত পানির ছড়াছড়ি। অপরিকল্পিতভাবে পলিথিন আর প্লাস্টিক বোতল ব্যবহার এবং তা যত্রতত্র ফেলার ফলে পরিবেশের জন্য হুমকি হয়ে উঠেছে অনেক আগেই। কারণ, পলিথিন-প্লাস্টিক অপচনশীল বিধায় মাটিতে মেশে না, বরং মাটির

উর্বরা শক্তিকে নষ্ট করছে প্রতিনিয়ত। এছাড়া মশা-মাছির বংশবৃদ্ধি এবং রোগ-জীবাণু ছড়াচ্ছে ভয়ানকভাবে। অকার্যকর হয়ে যাচ্ছে ঢাকাসহ শহর ও শহরতলির ড্রেনেজ সিস্টেম। অপরিকল্পিতভাবে পলিথিন পোড়ানোর ফলে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। নৌযান থেকে প্লাস্টিক দ্রব্য ফেলার ফলে নদীর তলদেশে প্লাস্টিক বর্জ তৈরি হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে মহাবিপর্যয় দেখা দিতে পারে। সম্প্রতি পরিবেশ অধিদপ্তর ও ওয়েস্ট কনসার্নের এক যৌথ গবেষণায় জানা গেছে, প্রতিদিন দেশে ৩ হাজার টন পলিথিন ও প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়, যার মাত্র ৩৬ শতাংশ পুনঃব্যবহার হয়, ৩৯ শতাংশ ল্যান্ডফিলে যায় এবং ২৫ শতাংশ নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে জমা হয়। পলিথিন ও প্লাস্টিকের অপব্যবহার বিদেশেও দেখতাম। মিটিং-সিটিংয়ে প্লাস্টিক বোতলে পানি আর শপিংমলে পলিথিন ব্যাগের

ব্যবহার ছিল অন্য দেশেও। কিন্তু ২০২২ সাল থেকে বিভিন্ন দেশ ভ্রমণে পরিবর্তন দেখেছি। শপিংমলে ফ্রি পলিথিন ব্যাগের পরিবর্তে কাপড় অথবা উন্নতমানের বহু ব্যবহারযোগ্য ব্যাগ কিনতে হয়েছে জিনিসপত্র বহন করতে। দেখেছি, মিটি-সিটিংয়ে প্লাস্টিক বোতলের পরিবর্তে কাচের সুদৃশ্য বোতল ও গ্লাস। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের ক্ষতি ও বিকল্প বিষয়ে সাম্প্রতিক বছরগুলোতে সরকারি-বেসরকারি উদ্যোগে অনেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কিন্তু সব উদ্যোগ এক রকম ব্যর্থই বলতে হবে, আমাদের অসচেতনতার কারণে। আশার কথা, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সূচনাতেই এ বিষয়ে গুরুত্ব দিয়েছে, যার প্রথম পদক্ষেপ হিসাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাচের বোতলে পানি পরিবেশন করা হচ্ছে। এছাড়া আজ ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যবহার

বন্ধ এবং ১ নভেম্বর থেকে সারা দেশে পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত রয়েছে। এ উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য। কিন্তু নাগরিক সচেতনতা ছাড়া এর শতভাগ বাস্তবায়ন কঠিন হবে। ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধি এবং বিকল্প ব্যবস্থা ছাড়া এ সিদ্ধান্ত কার্যকর করা অসম্ভবই বলতে হবে। আইন প্রয়োগ করে যে আমাদের দেশে অনেক সিদ্ধান্তই কার্যকর করা সম্ভব হয়নি, সে অভিজ্ঞতা তো অনেক পুরোনো। এম এ হালিম : সাবেক পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি halim_64@hotmail.com

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর