পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

পদ্মা সেতুতে ভয়াবহ দুর্ঘটনা, চালকসহ নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন। শুক্রবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর ওপরের মাওয়া প্রান্তের দুই নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস যাত্রী রাকিব নামের একজন ও অজ্ঞাত আরও একজন নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়,সেতুর দুই নম্বর পিলারের কাছে খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে

শ্রীনগর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ। দুর্ঘটনায় নিহত বাস যাত্রী রাকিব সমাদ্দার খুলনা সদরের বাসিন্দা ও অপর নিহতের পরিচয় প্রাথমিক অবস্থায় জানা যায়নি। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা.মনিরা সুলতানা জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। গুরুতর আহতরা হলেন- গোপালগঞ্জের বাসিন্দা মিলটন (২৫), খুলনা জেলার বাসিন্দা- আয়শা সিদ্দিক (১০), শেখ আনিছুর জামান, মো. মামুন, আজাদ গাজী, মো. হাবিব শেখ ও আরিফুল

শেখ। পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান,শরিয়তপুরের জাজিরা থেকে ড্রামে তেল বোঝাই করে ট্রাকটি মাওয়ার পথে আসছিল। এ সময় সেতুর ওপরে ২নং পিয়ারের কাছে পৌঁছালে হঠাৎ ট্রাকটি বিকল হয়ে বন্ধ হয়ে যায়। এ সময় একই লেনে থাকা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহের যাত্রীবাহী বাসটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় ট্রাকটিকে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনে অংশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১ জনের। আহত হয় বেশ কয়েকজন। পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের মধ্য থেকে ১০ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে মৃত্যু হয় আরও একজনের। এদিকে, দুর্ঘটনা কবলিত বাস

ও ট্রাকটি রাতে পদ্মা সেতু থেকে সরিয়ে নেয়ার পরে যান চলাচল স্বাভাবিক হয় সেতুর ঢাকামুখী লেন। এর আগে দুর্ঘটনার কারণে প্রায়ই আরো বেশি সময় সেতুর ঢাকা মুখে লেনে যানবাহন চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী বাস ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট