পদত্যাগে প্রস্তুত মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ September, ২০২৪

পদত্যাগে প্রস্তুত মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ September, ২০২৪ |
আরজি কর মেডিকেলে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ। ধর্ষণকাণ্ডের পর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেখানকার জুনিয়র চিকিৎসকরা। এতে করে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। যা চরম ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। এ সমস্যা সমাধানে জুনিয়র চিকিৎসকের সঙ্গে রাজ্যের সচিবালয়ে বৃহস্পতিবার বৈঠক করতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে দুই ঘণ্টা সচিবালয়ে অপেক্ষার পরও তার সঙ্গে বৈঠক করেননি চিকিৎসকরা। এরপরই মমতা জানিয়েছেন, জনস্বার্থে তিনি পদত্যাগে রাজি আছেন। তার ক্ষমতার প্রয়োজন নেই। মমতা বলেছেন, আমাদের সরকারকে অপমান করা হয়েছে। সাধারণ মানুষ জানে না এটিতে (আন্দোলনে) রাজনৈতিক রঙ আছে। আন্দোলনের পেছনে যারা আছে তারা বিচার চায় না। তারা চেয়ার চায়।

জনগণের স্বার্থে, আমি পদত্যাগে প্রস্তুত আছি। আমি তিলোত্তমার জন্য বিচার চাই। আমি চাই সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাক মমতার সঙ্গে বৈঠক করতে চিকিৎসকদের একটি দল সচিবালয়ের গেইট পর্যন্ত এসেছিল। তাদের সঙ্গে মমতার বিকাল ৫টায় বসার কথা ছিল। চিকিৎসকরা শেষ পর্যন্ত বৈঠক করেননি কারণ তারা বৈঠকের সরাসরি সম্প্রচারের যে দাবি জানিয়েছিলেন সেটি মানেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতার দাবি, চিকিৎসকরা বাইরের শক্তির নির্দেশে চলছে। এ কারণে শেষ পর্যন্ত তারা তার সঙ্গে বৈঠক করেনি। তিনি বলেছেন, আমি জানি প্রতিনিধি দলে অনেকেই আলোচনা করতে চেয়েছিল। কিন্তু দুই-তিনজন বাইরে থেকে নির্দেশনা দিচ্ছে। আমাদের কাছে সব (তথ্য) আছে। আমরা এটি দেখতে পাচ্ছি কারণ সংবাদপত্রে এগুলোর রেকর্ড আছে। তারা

নির্দেশনা দিচ্ছে আলোচনা করো না, বৈঠকে যেও না। মমতা জানিয়েছেন যেসব চিকিৎসক আন্দোলন করছেন তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন। এছাড়া তিনদিন ধরে চেষ্টা করেও সমস্যা সমাধান করতে না পারায় সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা অবশেষে চট্টগ্রাম বন্দরের এনসিটি এবং ওসিওয়াই তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে ফ্রান্সে জুলাই৩৬ঃ ছাত্র আন্দোলনে উত্তেজনা চরমে, এক দিনে প্রায় ২ হাজার গ্রেপ্তার ফরিদপুরে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, হাফেজকে গাছের সাথে বাঁধল জনতা বৃদ্ধাশ্রমে ঢুকে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণচেষ্টা, মসজিদের ইমাম আটক আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার