পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ February, ২০২৫

পদত্যাগে প্রস্তুত জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ February, ২০২৫ |
শান্তির বিনিময়ে পদত্যাগ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের। রোববার সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের শান্তির বিনিময়ে তিনি পদত্যাগ করতে রাজি কি না। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আমি ইউক্রেনের শান্তির জন্য তা করতে রাজি। জেলেনস্কি আরও বলেন, যদি আমার পদত্যাগের বিনিময়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পায় তাহলে পদত্যাগে আমার কোনো আপত্তি নেই। ২০১৯ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। গত বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে। যথাসময়ে নির্বাচন না করার জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘স্বৈরশাসক’ বলে

মন্তব্য করেছেন। তবে ট্রাম্পের এ মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ইউরোপের দেশগুলোর নেতারা। ট্রাম্পের সেই মন্তব্যের পর এই প্রথম মুখ খুললেন জেলেনস্কি। ট্রাম্প আরও দাবি করেছিলেন, ইউক্রেনে জেলেনস্কির সমর্থন রয়েছে মাত্র চার শতাংশ। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন বলছে, দেশটিতে তার সমর্থন রয়েছে ৬৩ শতাংশ। বিবিসিও বলছে, দেশটিতে ইউক্রেনের সমর্থন ট্রাম্পের দাবির চেয়ে বহুগুণ বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা