পদক জয়ের আশায় সিঙ্গাপুর যাচ্ছেন ১১ আরচার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫

পদক জয়ের আশায় সিঙ্গাপুর যাচ্ছেন ১১ আরচার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ |
এশিয়া কাপ বিশ্ব র‌্যাংকিং টুর্নামেন্ট স্টেজ-২ এ খেলতে আজ সিঙ্গাপুর যাচ্ছে ১৪ সদস্যের বাংলাদেশ আরচারি দল। ১৫-২০ জুন বুকিত গুমব্যাকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ ও মহিলা বিভাগে নয়টি ইভেন্টে খেলবেন বাংলাদেশের ১১ জন আরচার। কোচ ও ম্যানেজারসহ যাচ্ছেন আরও তিনজন। রিকার্ভ পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্র দলগত ইভেন্টে খেলবে বাংলাদেশ। কম্পাউন্ডের পাঁচটি ইভেন্টেই লড়বেন লাল-সবুজের আরচাররা। রিকার্ভের আরচাররা হলেন-আবদুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা, রাকিব মিয়া, সাগর ইসলাম ও মনিরা আক্তার। কম্পাউন্ড বিভাগের আরচাররা হলেন-হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব, সোহেল রানা, বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার মনি। টুর্নামেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে বলে

জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। তার কথা, ‘পদক জয়ের লক্ষ্য নিয়ে যাচ্ছে ছেলে-মেয়েরা। আমদের দল ভালো করবে, কারণ ভালো অনুশীলন হয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল