ন্যাটো ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জার্মানির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫

ন্যাটো ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান জার্মানির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। জার্মান চ্যান্সেলর বলেছেন, ৫ শতাংশ জিডিপি একটি বড় পরিমাণ অর্থ। তাছাড়া ন্যাটোর মধ্যে একটি স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া রয়েছে। বর্তমানে ন্যাটো সদস্যদের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। জার্মান অর্থনীতি: জার্মানকে মূলত ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মূল্যায়ন করা হয়। তবুও দেশটির জন্য ৫ শতাংশ জিডিপি ধার্যের অর্থ বার্ষিক প্রায় ২০০ বিলিয়ন ইউরো (প্রায় ২০৬ বিলিয়ন ডলার)। অথচ জার্মানির মোট ফেডারেল বাজেটই প্রায় ৪৯০ বিলিয়ন ইউরো। সেক্ষেত্রে ট্রাম্পের দাবি মেনে নিতে হলে

প্রতি বছর অতিরিক্ত ১৫০ বিলিয়ন ইউরো সঞ্চয় বা ঋণ করতে হবে জার্মানিকে। ট্রাম্পের দাবি: নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার জন্য চাপ দিয়েছেন। যা বর্তমানে লক্ষ্য মাত্রার দ্বিগুণেরও বেশি। ইউরোপের দেশগুলোর জন্য তার এই দাবিকে বাস্তবসম্মত মনে করা হয় না এবং অনেকেই এর বিরোধিতা করছেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সের জন্য বাজেট ঘাটতির কারণে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো কঠিন হয়ে পড়েছে। আর যুক্তরাজ্যের ক্ষেত্রে ২.৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয় লক্ষ্য অর্জনেরই কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই। এদিকে চেক প্রজাতন্ত্র এ বছর প্রথমবারের মতো প্রতিরক্ষা ব্যয় জিডিপির ২ শতাংশে উন্নীত করেছে। ট্রাম্পের দাবি প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী পেট্র ফিয়ালা বলেছেন, কয়েক বছরের

মধ্যে ৩ শতাংশ অর্জন নিয়ে আলোচনা করা বাস্তবসম্মত। অন্যদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জোর দিয়ে বলেছেন, ন্যাটোর দীর্ঘস্থায়ী লক্ষ্য অনুযায়ী ২ শতাংশের পথে অগ্রসর হওয়াই অধিকতর যৌক্তিক। সূত্র: ইরনা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী