নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্ত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪

নেতানিয়াহু কি তাহলে আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্ত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ |
গাজায় মানাবতাবিরোধী অপরাধের দায়ে গত ২১ নভেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসির এই পরোয়ানা জারির পর নেতানিয়াহুকে তাদের দেশে গেলে গ্রেফতারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ। তবে সম্প্রতি আইসিসির এই আদেশ না মানার কথা জানিয়েছে হাঙ্গেরি। শুধু তাই নয়; নেতানিয়াহুকে তাদের দেশ সফরের জন্য উষ্ণ আমন্ত্রণ জানিয়েছে দেশটি। হাঙ্গেরির এমন কথার পর ফ্রান্সও ভিন্ন ইঙ্গিত দিতে শুরু করেছে। প্রাথমিকভাবে দেশটি আইসিসির বিধিনিষেধ মেনে চলার কথা বললেও এখন নতুন করে যুক্তি দাঁড় করাচ্ছে দেশটি। এক্ষেত্রে প্যারিসের যুক্তি যুদ্ধাপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জারি করা ওয়ারেন্ট বৈধ

নয়; কারণ ইসরাইল আইসিসির সদস্য নয়। ফ্রান্সের এমন যুক্তি দিতে পারে বাকি দেশগুলোও। কারণ ইসরাইল আইসিসির সদস্য দেশ নয় এটা সবার বেলায় খাটে। তাহলে কি আইসিসির গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্ত নেতানিয়াহু। তাকে গ্রেফতার করা যাবে না? ফ্রান্সের এই যুক্তির আইনত বৈধতা কী? রোম সংবিধির ২৭ অনুচ্ছেদ, আদালতকে প্রতিষ্ঠিত করেছে। এর অর্থ রায়গুলি ‘সরকারি ক্ষমতার ভিত্তিতে কোনও পার্থক্য ছাড়াই সকল ব্যক্তির জন্য সমানভাবে প্রযোজ্য’ এবং ‘কোন অবস্থাতেই একজন ব্যক্তিকে অপরাধমূলক দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না।’ হিউম্যান রাইটস ওয়াচের ইউকে পরিচালক ইয়াসমিন আহমেদ এ বিষয়ে বলেন, ‘রোম আইনের অধীনে আইসিসির আদালতকে সহযোগিতা করার দায়িত্ব ফ্রান্সের। কাজেই ফ্রান্সের সেই সহযোগিতার দায়িত্বটি এখন গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা।’ অর্থাৎ ফ্রান্স

যুক্তি দেখালেও সেটি ঠিক নয়। আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির নিয়ম মেনে নেতানিয়াহুকে গ্রেফতার করতে তারা বাধ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, কী সিদ্ধান্ত হলো রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফিকরা বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার ঈদে এটিএম বুথে টাকা তোলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন দেশের প্রয়োজনে সেনাবাহিনী মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে: সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী আমিরাতের ডানাটা ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে ইউরেনিয়াম বিদেশে যাবে না, মোজতবা খামেনির নির্দেশ হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ধারণার চেয়েও দ্রুত সামরিক সক্ষমতা ও ড্রোন উৎপাদন বাড়াচ্ছে ইরান নানা কৌশলেও হরমুজ সচল করতে পারেনি আমেরিকা, দাবি ইরানের হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান নতুন অর্থনৈতিক রূপকল্পে ১ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন দেখছে সরকার বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ‎মারা গেলেন জনপ্রিয় অভিনেতা দিলু বাংলাদেশ বিমানবাহিনীতে টিটিপি-আইএসআইএস-কে’র গোপন নেটওয়ার্ক! পেশোয়ার থেকে সতর্কতা!