নির্বাচনে জয়ী হলে গাজায় ইসরাইলি যুদ্ধ থামাতে চান ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪

নির্বাচনে জয়ী হলে গাজায় ইসরাইলি যুদ্ধ থামাতে চান ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে গাজা যুদ্ধ শেষ করতে চান তিনি। বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র এই সপ্তাহে টাইমস অব ইসরাইলকে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন সাবেক কর্মকর্তা এবং এক ইসরাইলি কর্মকর্তার মতে, জুলাই মাসে ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে এই বার্তা তুলে ধরেন ট্রাম্প। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ট্রাম্প নেতানিয়াহুকে প্রকাশ্যে নিশ্চিত করেছেন, তিনি ইসরাইলকে দ্রুত যুদ্ধে জয়ী করতে চান। তবে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমা নিয়ে কথা বলেছেন। মার্কিন নির্বাচনে জয়ী হলে দ্রুত যুদ্ধ থামাতে চান ট্রাম্প। সাবেক

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অবশ্য ট্রাম্প নেতানিয়াহুকে কোনো কোনো শর্ত দেননি এবং যতক্ষণ ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করছে না, ততক্ষণ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলছেন, গাজা যুদ্ধের পর অদূর ভবিষ্যতের জন্য গাজার উপর অতিরিক্ত নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে। এছাড়া অন্যান্য ইসরাইলি কর্মকর্তারা বলে আসছে, ইসরাইল হামাসকে সনাক্ত করাতে গাজায় একটি বাফার জোন তৈরি করবে। যাতে নিয়মিতভাবে গাজায় নজরদারি নিশ্চিত করা যায়। এমনটা হলে হামাস গাজায় যুদ্ধবিরতি মেনে নেবে কিনা, সেটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ হামাস চায়, গাজা থেকে ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে। গাজা যুদ্ধে ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিয়ে প্রশ্নের মুখে পড়েছে

যুক্তরাষ্ট্র। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে ৪৩ হাজার ফিলিস্তিনি। আহত হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। বিশ্বজুড়ে যুদ্ধবিরতির তীব্র দাবি উপেক্ষা করে ইসরাইল গাজায় নিষ্ঠুর হামলা অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করল জার্মানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি-জনতা ‎ নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা আল্লাহ মানুষের সঙ্গে যে ৫ ওয়াদা করেছেন পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেফতার ১৭ কয়লা খনির ময়লা পানিতে জীবনের রঙিন স্বপ্ন জনতার ক্ষোভের মুখে আ.লীগ নেতাকে নিতে পারল না পুলিশ বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা বিমান হামলা, সীমান্তে তীব্র সংঘর্ষ তুমুল সমালোচিত প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে সংবাদ করায় সাংবাদিকের মামলায় সম্পাদক কারাগারে বরগুনায় ১৯ দিনে ২২ মরদেহ উদ্ধার তীব্র সমালোচনার মুখে ‘কাকতালীয়ভাবে’ পরিবর্তিত ইউনিয়নের নাম পুনর্বহালের নির্দেশনা পাঁচতারকা বারে মদ্যপান শেষে এনসিপির পদপ্রত্যাশী নারী নেত্রীকে কেন্দ্রীয় নেতার যৌন হয়রানি ৫ বছর আগেই ‘জাস্টিস ফর হাদি’ গ্রুপ: হাদি কিলিং মিশিন কি পুরনো ‘মেটিক্যুলাস ডিজাইন’? যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা? আবারও বদলে গেল পুলিশের পোশাক অনিয়ম-অব্যবস্থাপনায় অতিষ্ঠ নগরবাসী: আওয়ামী লীগের মিছিল ক্রমশ দীর্ঘতর: বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ, নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউনিয়নের পর এবার স্কুলও! নাম পরিবর্তন কাণ্ডে মীর শাহে আলমকে ঘিরে নতুন বিতর্ক