নিউইয়র্কে কাজের সুযোগ বাড়াচ্ছে সিটি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ February, ২০২৫

নিউইয়র্কে কাজের সুযোগ বাড়াচ্ছে সিটি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ February, ২০২৫ |
কোভিড-১৯ এর পর থেকে নিউইয়র্ক সিটিতে কর্মসংস্থান আনুপাতিক হারে কমেছে। এ অবস্থায়, নিউইয়র্ক সিটিতে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ উপলক্ষে প্রশাসন ‘জবস উইক’ নামে একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া ‘রেস ফর স্পেস’ পরিকল্পনার আওতায় ২০২৫ সালের মধ্যে ৫০ মিলিয়ন বর্গফুট নতুন অফিস স্পেসের লিজিং সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে গত তিন বছরে শহরের বেকারত্বের হার কমানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে সিটি প্রশাসন নতুন রেকর্ড সৃষ্টি করেছে। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের প্রকাশিত তথ্য অনুযায়ী, শহরের মোট কর্মসংস্থানের সংখ্যা বর্তমানে ৪৭ লাখ ৭০ হাজার ৯৮১-এ পৌঁছেছে। সিটি প্রশাসন বলছে, শহরের যুবক, শ্রমজীবী এবং পিছিয়ে পড়া জনগণের জন্য প্রশিক্ষণ কর্মসূচি ও স্থায়ী

চাকরির সুযোগ তৈরি করার লক্ষ্যে কাজ করছেন তারা। কৃত্রিম বুদ্ধিমত্তা, জীবন বিজ্ঞান, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের চাকরি তৈরি করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। নিউইয়র্ক সিটির মেয়র অফিস জানিয়েছে, শহরের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা। নতুন কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে উন্নত জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর বলেও জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান