ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন
খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের
ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ
নাসরুল্লাহর শাহাদাতে লেবাননে ৩ দিনের শোক
ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদাতের ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এ হত্যাকাণ্ডের ফলে মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লেবাননের সব সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান এবং পৌরসভায় পতাকা অর্ধনমিত থাকবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নাসরুল্লাহর জানাজার দিন সব সরকারি অফিস বন্ধ থাকবে। যদিও হিজবুল্লাহ এখনও জানাজার তারিখ ঘোষণা করেনি।
শুক্রবার বৈরুতে নাসরুল্লাহ ও অন্যান্য কমান্ডারদের হত্যার পর লেবানন ও আশেপাশের অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়। শনিবারও ইসরাইলি বাহিনী লেবাননের রাজধানীর বিভিন্ন স্থানে বোমা হামলা চালায়। এতে ৩৩ জন নিহত এবং ১৯৫ জন আহত
হয়েছেন। বর্বর ইসরাইলি বাহিনী গত সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। যার ফলে সেখানে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
হয়েছেন। বর্বর ইসরাইলি বাহিনী গত সপ্তাহ থেকে লেবাননে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। যার ফলে সেখানে এক হাজারেরও বেশি লেবানিজ নিহত এবং ৬ হাজারেরও বেশি আহত হয়েছে। এছাড়া প্রায় ১০ লাখ লেবানিজ গৃহহীন হয়ে পড়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি



