নাসরুল্লাহর জানাজা বৈরুতের স্টেডিয়ামে, অংশ নেবে ৭৯ দেশের প্রতিনিধি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

নাসরুল্লাহর জানাজা বৈরুতের স্টেডিয়ামে, অংশ নেবে ৭৯ দেশের প্রতিনিধি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহিদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করেছে আয়োজক কমিটি। এই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজক কমিটির প্রধান আলী দাহের শুক্রবার বলেছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। এদিন হিজবুল্লাহর সাবেক দুই মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ও সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে। দিনটি তরবারির ওপর রক্তের বিজয়ের ক্ষেত্রে আরেও একটি প্রমাণ হিসেবে গণ্য হবে। এই দুই নেতার শাহাদাত ভবিষ্যতেও বিশ্বের মুক্তিকামী মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইরানি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আলী দাহের বলেছেন, ২৩ ফেব্রুয়ারি হচ্ছে মজলুমদের নেতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের দিন। তিনি বলেন, হিজবুল্লাহর

নেতৃত্ব এই দুই শহিদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে ১০টি বিশেষায়িত কমিটি থাকবে। এই আয়োজনের স্লোগান হচ্ছে ‘আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব’। এর অর্থ হচ্ছে- আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহিদ নেতার সম্মান বজায় রাখব। শেখ আলী দাহের আরও বলেন, লেবাননের রাজধানী বৈরুতের ‘কামিল শামুন’ স্টেডিয়ামে মূল অনুষ্ঠান হবে। অতিথিদের জন্য এটিই উপযুক্ত স্থান। অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা স্থায়ী হবে এবং অনুষ্ঠানের অংশ হিসেবে হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমের বক্তৃতা অন্তর্ভুক্ত থাকবে। হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, আমন্ত্রণপত্র পাঠানো এবং আনুষ্ঠানিক বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটি এই অনুষ্ঠানে বিশ্বের প্রায়

৭৯টি দেশের প্রতিনিধিদের উপস্থিতি আশা করছে। বিভিন্ন সরকারি প্রতিনিধিদলের পাশাপাশি গণ-প্রতিনিধিদলও এতে অংশ নেবেন। গাজায় এক বছর ধরে অপরাধযজ্ঞ চালানোর পর ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর লেবাননের হামলা জোরদার করে দখলদার ইসরাইল। দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় বোমা হামলা চালিয়ে লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে শহিদ করে। এরপর ৩ অক্টোবর হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান এবং সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনও বৈরুতে ইসরাইলি বিমান হামলার শিকার হন এবং শাহাদাৎবরণ করেন। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”