নায়িকাকে একনজর দেখতে আদালতে তলব! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫

নায়িকাকে একনজর দেখতে আদালতে তলব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ |
বলিউডের বহু বিখ্যাত সেলিব্রিটির মামলা লড়েছেন ভারতের সিনিয়র আইনজীবী মাজিদ মেমন। দীর্ঘ ৫০ বছরের ক্যারিয়ারের বিভিন্ন আলোচিত মামলার নিয়ে তিনি সম্প্রতি ‘মাই মেমোরিজ’ নামে একটি আত্মজীবনী লিখেছেন। বইটিতে তিনি বলিউডের বহু বিখ্যাত তারকাদের মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে অনুপম খের ও সুনীল দত্তের মানহানি মামলা, গুলশান কুমারের হত্যাকাণ্ডের মামলাসহ আরও বেশকিছু আলোচিত মামলার কথা স্থান পেয়েছে। বইটিতে মাজিদ বলেছেন, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের পক্ষে তিনি লড়েছেন। এটি ছিল তার সবচেয়ে চ্যালেঞ্জিং মামলাগুলোর মধ্যে একটি। মাজিদের এই আলোচিত বইটিতে বলিউড এবং আন্ডারওয়ার্ল্ডের মধ্যে সম্পর্কের কথাও উঠে এসেছে। তিনি প্রকাশ করেছেন, অনেক সময়

একটি নির্দিষ্ট মামলাকে আড়াল করার জন্য বলিউডের সেলিব্রেটিদের মামালাকে সামনে নিয়ে আসা হতো। সম্প্রতি স্ক্রিন-কে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে মাজিদ জানিয়েছেন, তার বইয়ে অনেক সেলিব্রিটির মামলার কথা উল্লেখ থাকলেও, একটি মামলা তিনি লেখেননি। এটি ছিল বলিউডের প্রয়াত বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীকে নিয়ে। তিনি জানান, এক বিচারক বলিউড নায়িকা শ্রীদেবীর অনেক বড় ভক্ত ছিলেন। শুধু শ্রীদেবীকে তিনি নিজ চোখে দেখার জন্য এক মামলায় আদালতে অভিনেত্রীকে তলব করেন। মাজিদ বলেন, আমি একবার শ্রীদেবীর পক্ষে একটি মামলা লড়েছিলাম। তখন তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে শীর্ষে ছিলেন। তাকে এক ঝলক দেখার জন্য মানুষ পাগল ছিল। এমনকি ম্যাজিস্ট্রেটও তাকে দেখতে খুব আগ্রহী ছিলেন। আমি একটি অব্যাহতির আবেদন করেছিলাম,

কিন্তু তা মঞ্জুর হয়নি। বিচারক আমাকে বলেছিলেন, আমার ক্লায়েন্টকে উপস্থিত রাখতে। কারণ তিনি শ্রীদেবীকে দেখতে চাইছিলেন। অবশেষে যখন তিনি আদালতে এসেছিলেন, তখন লোকজনের এমন ভিড় হয়, তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তার বইয়ের আরেকটি অধ্যায়ে তিনি উল্লেখ করেছেন, একটি মামালাকে শুধু গ্ল্যামারাইজ করার জন্য শাহরুখ খান ও সালমান খানকে মিথ্যাভাবে অভিযুক্ত করা হয়েছিল। বলিউডের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মাজিদ বলেন, আমি কলেজে অনেক তারকার সঙ্গে পড়াশোনা করেছি। আমি বলিউডে যথেষ্ট পরিচিত। মহেশ ভাট আমার ব্যক্তিগত বন্ধু। বলিউডের অনেক সেলিব্রিটি কলেজ জীবন থেকেই আমার বন্ধু। আমিসহ দিলীপ কুমার, সুনীল দত্ত এবং আরও অনেকেই প্রতিদিন নওশাদ

সাহেবের বাড়িতে জমায়েত হতাম। তাদের সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচিতি ছিল এবং পরবর্তীতে আমি একজন আইনজীবী হয়ে উঠেছিলাম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল