নামাজ পড়ে বাসার ছাদে যান সিলেটের আ. লীগ নেতা, সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত মরদেহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

নামাজ পড়ে বাসার ছাদে যান সিলেটের আ. লীগ নেতা, সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত মরদেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
সিলেটে নিজ বাসার তৃতীয় তলার সিঁড়ি ঘর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম আবদুর রাজ্জাক (৫৫)। তার শরীরের বি‌ভিন্ন জায়গায় ছুরিকাঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৩১শে অক্টোবর) ৯টার দিকে প‌রিবারের সদস‌্যরা রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পু‌লিশকে জানান। খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আবদুর রাজ্জাক সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। ‌তি‌নি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বা‌সিন্দা। পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের বরাত দিয়ে জানায়, আজ সকালে ফজরের নামাজ শেষে বাসার ছাদে হাঁটতে উঠ‌ছিলেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে

গৃহকর্মী বাড়ি আসার পর পরিবারের সদস্যরা আবদুর রাজ্জাককে নিজ ঘরে পান‌নি। পরে খোঁজাখু‌জি করতে গিয়ে তৃতীয় তলার সিঁড়ির পাশে এক‌টি কক্ষে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।   সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজ সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত ব্যক্তির বুক, পেটসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। পু‌লিশ নিহত ব্যক্তির প‌রিবারের সদস‌্যদের জিজ্ঞাসাবাদ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন‌্য সিলেট এমএজি ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।   নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব

মরহুম মৌলুল হোসেনের ছেলে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর