নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫

নবীনগরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া-রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কনিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শ্রীরামপুর গ্রামের আক্তার খন্দকার (৪২), নবীনগর পূর্ব ইউপির সদস্য বিল্লাল মিয়া (৪৭) ও লাউর ফতেহপুর ইউপির আহম্মদপুর গ্রামের সিরাজুল ইসলাম (৬০)। আহতদের নবীনগর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন, মো. সিয়াম (২২), ব্রাহ্মণপাড়ার ভাদুঘর গ্রামের মোহাম্মদ আরিফ ড্রাইভার (৪০), নবীনগর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দিন (৩৬)। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার কনিকাড়া এলাকায় পৌঁছালে নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

হয়। এতে ঘটনাস্থলেই আক্তার খন্দকার নিহত হন এবং পরে কুমিল্লায় নেওয়ার পর আরো দুজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় আহতদেরও উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আক্তার খন্দকার তার অসুস্থ স্ত্রীকে অপারেশনের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর একটি প্রাইভেট হাসপাতালে শুক্রবার সকালে নিয়ে যান। অসুস্থ স্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। তার সঙ্গে ছিলেন শ্যালক ও নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মো. বিল্লাল মিয়া (৫৫) ও তার ভাই সিয়াম (২২)। বিল্লাল মেম্বারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পথে

তিনি মারা যান। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমরা এই রোডে দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। গতকাল শনিবার থেকে গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, অনভিজ্ঞ ড্রাইভারদের বিরুদ্ধে, এবং মোটরসাইকেল লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে কুড়িগ্রামে সারের তীব্র হাহাকার: কৃষক বিদ্রোহ দমনে পুলিশি হয়রানি, পুরুষশূন্য গ্রাম আরব আমিরাত-সমর্থিত গোষ্ঠীর ওপর সৌদি আরবের হামলা ঘরে ঢুকে ছাত্রদলের যুগ্ম সম্পাদককে পেটালেন ছাত্রলীগ নেতা ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের কোমোর স্বপ্নীল অভিষেক, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্নের বড় জয় ৯/১১ হামলার ২৫ বছর আজ: স্মরণ অনুষ্ঠানে যাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প আদানির একটি ইউনিট বন্ধ, দেশে বিদ্যুৎ পরিস্থিতির চরম অবনতি ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতিতে আওয়ামী লীগের মিছিলে জনসমুদ্র প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মিছিল চিফ হুইপ: সাদা কাপড় পরে সরকারি অর্থ বাঁচিয়ে তারেক রহমান ২০৫ কোটি ডলার ঋণ শোধ করেছেন বিনা অপরাধে ১৫ বছরের বন্দিজীবনের করুণ কাহিনী শোনালেন এই মুসলিম লেখক