নবীজির ঘর মোবারক দাবির বিষয়ে যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫

নবীজির ঘর মোবারক দাবির বিষয়ে যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
সম্প্রতি, ‘নবীজির ঘর মোবারক’ শীর্ষক শিরোনামে দুটি ছবির একটি কোলাজ ইন্টারনেটে প্রচার করা হয়েছে৷ রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের নয় বরং প্রথম ছবিটি তাঁর ঘরের আদলে করা একটি অ্যানিমেশনের এবং দ্বিতীয় ছবিটি ভারতের একটি রাজপ্রাসাদের অন্দরের ছবি৷ এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত প্রথম ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Devlet-i Aliyye-i Turkiya নামক একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর ‘[3D] The Inside of The Prophet Muhammad’s House and His Belongings (Replica)’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত কোলাজের প্রথম ছবিটির মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বর্ণনা থেকে জানা

যায়, এটি হাদিসের বর্ণনার উপর ভিত্তি করে নির্মিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘর ও ঘরের জিনিসপত্রের প্রতিরূপ। এই প্রদর্শনীটি সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পূর্বেও প্রথম ছবিটি ব্যবহার করে ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ঘরের আসবাবপত্র’ শীর্ষক শিরোনামে একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় বিষয়টি নিয়ে বিস্তারিত ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। অন্যদিকে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মিডিয়া স্টক ওয়েবসাইট Shutterstock এ ‘Ancient Kitchen Utensils’ শিরোনামে ২০১৭ সালের ২৩ এপ্রিল যুক্ত করা একটি ছবি খুঁজে পাওয়া যায়৷ উক্ত ছবিটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত কোলাজের দ্বিতীয় ছবিটির মিল রয়েছে৷

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল ইরাকে বিমান হামলায় শিয়া আধাসামরিক বাহিনীর কমান্ডারসহ নিহত ১৫ সাবিলা-মিথিলাকে নিয়ে মালয়েশিয়ায় শুটিংয়ে শাকিব বিসিবি পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ দীর্ঘ বিরতি ভেঙে অ্যাটলির কল্পবিজ্ঞানে ফিরছেন আনুশকা ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো সরকারি গাড়িতে হাই-অকটেনের ব্যবহার নিষিদ্ধ করলো পাকিস্তান ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে সুমনের সঙ্গে চমক ২৫ মার্চ দেশে এক মিনিটের ‘ব্ল্যাক আউট’ ঈদের ছুটি শেষ, অফিস খুলছে আজ