নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

আরও খবর

তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য

জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা

ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায়

দেশটা দিনে অচল থাকে, রাইতে হারিকেন: স্মরণকালের সর্বোচ্চ লোডশেডিং দেখল বাংলাদেশ

শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা

প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে অংশ নেয়ায় ছাত্রলীগ কর্মী মাহাবুব ঢ়াড়ী-কে পিটিয়ে হত্যা

‘মাজারবিদ্বেষীদের’ সঙ্গে নিয়ে শেষ দিনে ‘মাজারে ডিসিগিরি’ করে গেলেন সারওয়ার আলম

নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়— এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, মুক্তির পথপ্রদর্শক এবং রাষ্ট্রগঠনের মূলভিত্তি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ— প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে দলটি নেতৃত্ব দিয়েছে অবিচলভাবে। অসংখ্য বাধা ও ষড়যন্ত্র পেরিয়ে আওয়ামী লীগ নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে দলটি এক অগ্নিগর্ভ সময়ের মুখোমুখি। আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা জনসাধারণের রক্ত ঝরছে, লক্ষাধিক আওয়ামী লীগ নেতাকর্মী কারান্তরীণ, পরিবারগুলো নির্যাতিত এবং আওয়ামী লীগের রাজনীতিকে করা হয়েছে নিষিদ্ধ। এ যেন জুলুম-অত্যাচারের এক কালো অধ্যায়! অপরদিকে বাংলাদেশ কার্যত অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন সবকিছুতে পিছিয়ে পড়ে অকার্যকর দেশে পরিনত হতে

চলেছে। এই মহা সঙ্কটেও আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, সমর্থক ও সাধারণ জনগণ হাল ছাড়েননি। তারা গ্রামে–গঞ্জে, শহরে–বন্দরে প্রতিরোধের মশাল জালিয়ে রেখেছেন – তারাই আওয়ামী লীগের আসল প্রাণশক্তি, দলের অকৃত্রিম স্পন্দন এবং মুক্তিযুদ্ধের চেতনার দুর্ভেদ্য প্রাচীর। তবে আজকের বাস্তবতায় দলের নেতৃত্ব কিছুটা বিচ্ছিন্ন। কেন্দ্রীয় পর্যায়ে কার্যকর সমন্বয়ের অভাব দেখা দিয়েছে, ফলে অনেক কর্মী দিকনির্দেশনা পাচ্ছেন না। এই অবস্থার পেছনে দীর্ঘদিন ধরে দলের ভেতরে আদর্শিক শৃঙ্খলার দুর্বলতা কাজ করেছে। নীতি ও আদর্শের জায়গায় কখনও কখনও ব্যক্তিস্বার্থ প্রাধান্য পেয়েছে, ফলে সত্যিকারের কর্মীরা পেছনে পড়ে গেছেন। এখন সময় এসেছে আত্মসমালোচনার। দরকার সততা, ত্যাগ ও আদর্শের আলোয় নেতৃত্বকে নতুনভাবে গড়ে তোলা। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে সেই নীতিনিষ্ঠ

রাজনৈতিক সংস্কৃতিতে, যা একসময় জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো— নবীন ও প্রবীণ নেতৃত্বের ভারসাম্য। দলের প্রবীণ নেতারা ঐতিহ্যে সমৃদ্ধ হলেও আধুনিক রাষ্ট্রচিন্তা, নতুন প্রজন্মের সাথে যোগাযোগ, প্রযুক্তিনির্ভর রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে পিছিয়ে আছেন। অন্যদিকে নবীন প্রজন্ম সামাজিক যোগাযোগমাধ্যম ও বিশ্বমঞ্চে দক্ষ হলেও তাদের হাতে নেতৃত্ব নেই। তাই সংগঠনের নেতৃত্বে তাদের অংশগ্রহণ প্রায় অনুপস্থিত। তাই এখন প্রয়োজন একটি সমন্বিত প্রজন্মান্তর ভারসাম্য। প্রবীণদের অভিজ্ঞতাকে অবমূল্যায়ন না করে তাঁদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা যেতে পারে, যারা ঐতিহ্য ও নীতির দিকনির্দেশনা দেবেন। অন্যদিকে নীতিনির্ধারণ, সাংগঠনিক পুনর্গঠন ও জনগণের সঙ্গে সংযোগের দায়িত্ব পালন করবে নবীন ও মধ্যম প্রজন্ম। আওয়ামী লীগকে আবারও তার হারানো রাজনৈতিক প্রজ্ঞা ও

চিন্তাশক্তি ফিরিয়ে আনতে হবে। একসময় এই দলই ছিল দেশের সেরা চিন্তাবিদ, লেখক ও শিক্ষকদের কেন্দ্র। আজ সেই মেধা ও চিন্তার ধারাকে পুনর্জাগ্রত করার সময় এসেছে। দলের নেতাকর্মীদের সাহস ও ত্যাগ এই অন্ধকার সময়েও আশার আলো জ্বালায়। এখন সবচেয়ে জরুরি হলো— ঐক্য, সংগঠন ও সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে আওয়ামী লীগের নবজাগরণ ঘটানো। এই কঠিন সময়ই নেতৃত্বের প্রকৃত পরীক্ষা। জনগণ যখন জেগে উঠছে, তখন আওয়ামী লীগেরও উচিত তাদের সঙ্গে একাত্ম হয়ে, নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়া— ন্যায়, আদর্শ ও মানবতার আলোকিত পথে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল শাওন- মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আবার বাড়ল স্বর্ণের দাম, আজ থেকেই কার্যকর দেশজুড়ে পপ তারকাদের কনসার্ট