নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ January, ২০২৫

নতুন বছরে বিশ্বনেতাদের বার্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ January, ২০২৫ |
আতশবাজি, আলোক প্রদর্শনী, সংগীতানুষ্ঠান-জমকালো নানা আয়োজনে ২০২৫ সালকে বরণ করে নিয়েছে বিশ্ব। পুরোনোকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও। একই সঙ্গে নিজ দেশের নাগরিকদের ঐক্যের আহ্বানও জানিয়েছেন তারা।খবর বিবিসির। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন: সব ঠিক হয়ে যাবে, আমরা শুধু সামনের দিকে এগোব। কারণ আমরা জানি, রাশিয়ার ভাগ্য এবং এখানকার নাগরিকদের সুখ-সমৃদ্ধির মধ্যেই আমাদের সবার অস্তিত্ব নিহিত। এ মুহূর্তে রাশিয়া একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অতীতেও বহুবার চ্যালেঞ্জ এসেছে এবং সেসব চ্যালেঞ্জ অতিক্রমও করেছে। আর রাশিয়া যখন কোনো চ্যালেঞ্জ অতিক্রম করে তখন ইতিহাস তৈরি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি: আমাদের পরাজিত করা এতটা সহজ নয়। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট

ডোনাল্ড ট্রাম্প পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে পারবেন বলেই আমার বিশ্বাস। কোনো সন্দেহ নেই ট্রাম্প শান্তি অর্জনে সফল হবেন। আমরা জানি নতুন বছর কি নিয়ে আসবে। এজন্য উচিত ধৈর্য ধরা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং: চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। তাইওয়ান প্রণালির দুইপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এ আত্মীয়তার বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক মোমেন্টামকে কেউ বাধা দিতে পারবে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: এই বছর সবার জন্য নতুন সুযোগ, সাফল্য এবং অফুরন্ত আনন্দ নিয়ে আসুক। সবাই সুন্দর স্বাস্থ্য ও সমৃদ্ধি লাভ করুক। আরও উজ্জ্বল

ও টেকসই ভবিষ্যৎ তৈরির জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: পরিবর্তনের বছর হিসাবে ২০২৫-কে স্বাগত। দেশকে নতুন করে গড়ে তুলতে এই বছরই যথেষ্ট হবে। এখনো অনেক কিছু করার বাকি আছে। যতক্ষণ আপনারা ব্রিটেনের সমৃদ্ধিতে বিশ্বাস করবেন না ততক্ষণ সরকার আপনাদের জন্য লড়াই করে যাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ: ফ্রান্স ২০২৫ সালের বাজেট অনুমোদন করতে ব্যর্থ হয়েছে। তাই বলে ইউরোপ তার সুরক্ষা অন্য শক্তিকে অর্পণ করতে পারে না। ফরাসি জনগণের জন্য সমাধানের পথ দরকার। এছাড়া বিশ্বজুড়ে সংঘাতেরও অবাসন ঘটানো উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান