ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
নগদে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক, তলব করা হতে পারে আতিক ও জুঁইকে
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম এবং ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে বনানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট অভিযানে নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন বিকালে সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়মের অভিযোগে নগদে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে অভিযান শেষে দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের বিষয়ে অধিকতর তদন্তের জন্য প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার
স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
স্ত্রী জাকিয়া সুলতানা জুঁইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। দুদক জানিয়েছে, রেকর্ডপত্র পাওয়ার পর সেগুলো বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।





