দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ |
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি হলো চীন ও রাশিয়া। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। শি জিনপিং বলেন, ‘৯ মে এবং ৩ সেপ্টেম্বর আমরা একে অপরের অতিথি হয়ে বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের বিজয় উদযাপনে অংশ নিই। এটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ভালো ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী দেশ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া বড় দায়িত্ব বহন করে।’ তিনি আরও বলেন, এসব অনুষ্ঠানে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ প্রমাণ করে—দুই দেশই

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য ইতিহাস রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। ৮০তম বিজয় বার্ষিকী উপলক্ষে মহাপ্যারেড চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বিজয় বার্ষিকী উপলক্ষে মহাপ্যারেড অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। বিশ্লেষকদের মতে, এ ধরনের বার্তা দিয়ে শি জিনপিং চীন-রাশিয়ার ঐতিহাসিক মৈত্রী ও কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরালোভাবে তুলে ধরছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী শক্তি হিসেবে চীন ও রাশিয়াকে (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) ধরা হয় কয়েকটি কারণে: জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ করেছে সোভিয়েতরা। স্টালিনগ্রাদ ও কুর্স্কের মতো যুদ্ধে নাৎসিরা ভীষণভাবে পরাজিত হয়। সোভিয়েত ইউনিয়নের প্রায় ২ কোটি ৭০ লাখ মানুষ মারা যায়। চীনের অবদান ১৯৩৭ সাল থেকে

জাপানের বিরুদ্ধে যুদ্ধ করেছে চীন। দীর্ঘ ৮ বছরের লড়াইয়ে জাপানের অনেক সামরিক শক্তি আটকে যায়। প্রায় ২ কোটি চীনা প্রাণ হারায়। জাতিসংঘে ভূমিকা যুদ্ধ শেষে জাতিসংঘ গঠন হয়। সোভিয়েত ইউনিয়ন ও চীন—দুই দেশই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়। বর্তমান সময়ে গুরুত্ব আজও চীন ও রাশিয়া বলে যে তারা যুদ্ধের প্রধান বিজয়ী। এর মাধ্যমে তারা বিশ্ব রাজনীতিতে নিজেদের ঐতিহাসিক ভূমিকা ও দায়িত্ব তুলে ধরে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত