দেশে যার যা ইচ্ছা তাই করছে : নিলয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪
     ১০:২৭ পূর্বাহ্ণ

দেশে যার যা ইচ্ছা তাই করছে : নিলয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ | ১০:২৭ 143 ভিউ
ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন তিনি। নিলয় আলমগীর তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে অভিনেতা উল্লেখ করেছেন, ‘দেশে যার যা ইচ্ছা তাই করছে।’ পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘দেশে যার যা ইচ্ছা তাই করছে। জাপান গার্ডেন সিটির লোকজন এতই সভ্য যে তারা কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলতেসে। আল্লাহর সৃষ্টির সাথে এই অবিচার।’ মূলত মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে। সালমা নামে এক ফেসবুক ব্যবহারকারীর পোস্ট শেয়ার করেছেন এ অভিনেতা। নায়িকা পরীমনির প্রথম স্বামী নিহত যেখানে সালমা একটি ছবি শেয়ার

করে বলেন, ‘আল্লাহর দোহায় লাগে ‘মোহাম্মদপুর জাপান গার্ডেন’ এর আশপাশে কেউ থাকলে একটু হেল্প করেন। কুকুর গুলোকে বিষ দিয়ে মেরে ফেলছে। দয়া করে যারাই কাছাকাছি আছেন একটু লোকেশনে যান।’ প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা