ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ কেন ফুটবল দলের কোচের মতো
যুক্তরাজ্যে তাপপ্রবাহের ‘লাল সতর্কতা’, ৩৯ ডিগ্রিতে পৌঁছাতে পারে তাপমাত্রা
পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির
সৌদি আরব, আমিরাতে আটক ৯০% ভিক্ষুক, পকেটমার, চোরই পাকিস্তানি নাগরিক
সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু
দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল
ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল। আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল। কিন্তু ওই ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত হানে। আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটিও পড়ে ইসরায়েলের ভেতরেই।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া হয়। সেগুলোরই একটি এইলাতে গিয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনা খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের আকাশের ওপর দিয়ে ছুটে যাচ্ছে মিসাইলটি। এরপর সেটি উপকূলীয় এলাকায় একটি হোটেলের গিয়ে পড়ে। এ দৃশ্য দেখে স্থানীয়রা ভীত হয়ে পড়ে। তবে মিসাইল আঘাত হানলেও বিস্ফোরণের
কোনো শব্দ পাওয়া যায়নি। এর আগে ইসরায়েলি বাহিনী জানায়, ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা গেছে। জনপ্রিয় পর্যটন শহরে ওই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এইলাতে পড়ল, তা খতিয়ে দেখবে তারা।