দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ February, ২০২৫

দুবাইয়ে ব্লু ভিসা পেলেন বাংলাদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ February, ২০২৫ |
দুবাই প্রবাসী বিশিষ্ট পরিবেশবিদ, পাখি পর্যবেক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ, দুবাই জু'র সাবেক পরিচালক ড. রেজা খানকে আমিরাত সরকার দশ বছর মেয়াদি ব্লু ভিসায় সম্মানিত করেছে। সংযুক্ত আরব আমিরাতে কিংবা আমিরাতের বাইরে যারা পরিবেশের সুরক্ষা ও স্থায়িত্বের জন্য অবদান রেখেছেন তাদের সম্মানজনক এ ভিসা দিচ্ছে আমিরাত সরকার। ড. রেজা এ ধরনের ভিসা গ্রহণকারীদের মধ্যে প্রথম। তিনি ২০১৭ সাল পর্যন্ত দুবাই জু'র পরিচালক ছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আমিরাত ফেডারেল সরকারের ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্ট মন্ত্রণালয় এবং ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এন্ড পোর্ট সিকিউরিটি (ICP) দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। ড. খান জু'র পরিচালক ছাড়াও দুবাই মিউনিসিপালিটির প্রিন্সিপাল ওয়াইল্ডলাইফ

স্পেশালিস্ট ছিলেন। তিনি ৪০ বছরেরও বেশি সময় ধরে আমিরাতে বসবাস করছেন এবং পাখি, বন্যজীবন সংরক্ষণের সাথে সম্পৃক্ত থেকে সংযুক্ত আরব আমিরাতে পাখি এবং বন্যজীবন শনাক্তকরণ এবং সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। ড. খান আমিরাতে বাংলাদেশি কমিউনিটিতেও একজন প্রিয়মুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা