দুবাইয়ে চালু হলো রেল বাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ February, ২০২৫

দুবাইয়ে চালু হলো রেল বাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ February, ২০২৫ |
দুবাইয়ে চালু হলো অভিনব রেল বাস। সোমবার দেশটির রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথোরিটি (আরটিএ) বিষয়টি নিশ্চিত করেছে। নতুন ধরনের এই বাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি একসঙ্গে ৪০ জন যাত্রী বহন করতে সক্ষম হবে। গালফ নিউজ। রেল বাস হলো একটি হালকা রেলযান। যাত্রী পরিবহণের জন্য বিশেষভাবে এটির নকশা করা হয়েছে। পরিবেশবান্ধব ও উদ্ভাবনী এই পরিবহণ ব্যবস্থা বিদ্যমান বিকল্পগুলোর তুলনায় বেশি কার্যকর। পাশপাশি এই যানটির খরচও কম। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে দুবাইয়ের সড়ক ও পরিবহণ কর্তৃপক্ষ (আরটিএ) মার্কিন সংস্থা রেল-বাস ইনকরপোরেটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। দুবাই ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ফোরামে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই ব্যবস্থায়

রেল-যান এমন এক ব্রিজের ওপর দিয়ে চলবে, যা সৌর প্যানেল দ্বারা বিদ্যুৎ উৎপাদন করে পরিবহণ ব্যবস্থাকে সচল রাখবে। দুবাইয়ের আরটিএ কর্তৃপক্ষ একই সঙ্গে যুক্তরাজ্যের আরবান-মাস কোম্পানির সঙ্গেও আরেকটি সমঝোতা স্বাক্ষর করেছিল। এই সমঝোতার আওতায় ফ্লক ডুয়ো রেল ব্যবস্থা উন্নয়নের সম্ভাবনা যাচাই করা হবে। ফ্লক ডুয়ো রেল হলো- একটি ডাবল ট্র্যাক ব্যবস্থা, যা দ্রুত ও কার্যকর পরিবহণ নিশ্চিত করবে। দুবাই আরটিএ-এর রেল সংস্থার প্রধান নির্বাহী আবদুল মোহসেন কালবাত বলেছেন, ‘এই দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আমরা পরিবহণ ব্যবস্থায় সর্বাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণের পথে এগিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ফ্লক ডুয়ো রেল হলো বিশ্বের প্রথম উদ্ভাবনী পরিবহণ ব্যবস্থা, যেখানে ডাবল ট্র্যাক ব্যবহার করা

হয়। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও বিদ্যুৎ চালিত। যাত্রী চাপ কম থাকলে ছোট ইউনিট এবং চাপ বেশি হলে দীর্ঘ ইউনিট ব্যবহারের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিবহণ পরিচালনা করবে।’ রেল বাস ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী হাতিম ইব্রাহিম বলেছেন, ‘আরটিএ-এর সঙ্গে আমাদের এই সহযোগিতা পরিবহণ ব্যবস্থার টেকসই উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করবে। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা দুবাইকে আরও পরিবেশবান্ধব ও স্মার্ট সিটিতে রূপান্তরের দিকে এগিয়ে যাব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা