দুবাইতে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার বুর্জ আজিজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ November, ২০২৪

দুবাইতে নির্মাণ হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার বুর্জ আজিজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ November, ২০২৪ |
দুবাইয়ের শেখ জায়েদ রোডে নির্মিত হচ্ছে বুর্জ আজিজি,যা হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন।৭২৫ মিটার উচ্চতা ও ১৩২ তলা বিশিষ্ট এই টাওয়ারটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে।এটি দুবাইয়ের আকাশচুম্বী নকশার আরেকটি যুগান্তকারী উদাহরণ হবে। বুর্জ আজিজি প্রকল্পটি দুবাইয়ের আর্কিটেকচারাল নকশার উচ্চতর মান স্থাপন করার উদ্দেশ্যে তৈরি হচ্ছে।২০২৮ সালে শেষ হওয়ার লক্ষ্যে,এই প্রকল্পে বিশ্বের সর্বোচ্চ হোটেল লবি,রেস্টুরেন্ট, নাইটক্লাব,অবজারভেশন ডেক এবং হোটেল রুম থাকবে।দুবাইয়ের বিশিষ্ট আর্কিটেকচারাল ফার্ম এই৭ এর বিশেষজ্ঞরা জানিয়েছেন এই প্রকল্প শুধুমাত্র উচ্চতায় নয় বরং স্থাপত্য শৈলীতেও ব্যতিক্রমী। ৬ বিলিয়ন দিরহামের এই প্রকল্পটিতে থাকবে একটি ভার্টিকাল শপিং মল, সাত তারকা হোটেল যা সাতটি সাংস্কৃতিক থিম দ্বারা অনুপ্রাণিত,

বিভিন্ন ধরনের আবাসিক সুবিধা যেমন পেন্টহাউস এবং অ্যাপার্টমেন্ট, সুস্থতা কেন্দ্র, সুইমিং পুল, সিনেমা হল, শিশুদের খেলার জায়গা, এবং একটি অ্যাড্রেনালিন জোন যা দর্শনার্থীদের মেঘের মধ্যে থাকার অভিজ্ঞতা দেবে। বুর্জ আজিজির নকশায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এর বহুমুখী ব্যবহার।টাওয়ারটির ভিত্তি ৭০ মিটার গভীর,যা বুর্জ খলিফার চেয়েও গভীর,তবে ভিত্তির আকার তুলনামূলকভাবে ছোট।৫৭ মিটার x ৫৭ মিটার জায়গার উপর নির্মিত হওয়ার কারণে এটি বিশ্বের অন্যতম সরু টাওয়ার হবে।রাতে এই টাওয়ারটি এলইডি লাইট শো প্রদর্শন করবে যা দুবাইয়ের স্কাইলাইনে এক অনন্য চমক সৃষ্টি করবে। বুর্জ আজিজি শুধুমাত্র একটি আকাশচুম্বী ভবন নয়, বরং দুবাইয়ের উদ্ভাবন ও আর্কিটেকচারের একটি উজ্জ্বল নিদর্শন হবে। নির্মাতা প্রতিষ্ঠান

আজিজি ডেভেলপমেন্টের চেয়ারম্যান মিরওয়াইস আজিজি এই টাওয়ারটিকে দুবাইয়ের অগ্রগতির প্রতীক হিসেবে তৈরি করার পরিকল্পনা করেছেন। তথ্যসূত্র : খালিজ টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান