দুদিন বন্ধ থাকবে তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার রিচার্জ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৪

দুদিন বন্ধ থাকবে তিতাস গ্যাসের প্রি-পেইড মিটার রিচার্জ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৪ |
পেমেন্ট সার্ভারের রক্ষণাবেক্ষণের জন্য শুক্রবার মধ্যরাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাসের প্রি-পেইড মিটারের রিচার্জ বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা অঞ্চলে গ্যাস সরবরাহকারী কোম্পানি তিতাস। বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে তিতাস। বিজ্ঞপ্তিতে তারা জানান, ভোগান্তি এড়াতে ওই সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকদের গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তিতাসের এক কর্মকর্তা বলেছেন, কেবল

‘উপায়’ অ্যাপের মাধ্যমেই তিতাসের মিটার রিচার্জ করার ব্যবস্থা আছে। ওই অ্যাপের রক্ষণাবেক্ষণ কাজের জন্য পুরো সিস্টেম বন্ধ রাখতে হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, একজন শিশু উন্নয়ন কেন্দ্রে ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন