‘দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪
     ৯:২৫ অপরাহ্ণ

‘দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৫ 171 ভিউ
সাদা শাড়িতে রক্তের দাগ, পেট থেকে ঝরে পড়ছে রক্ত। অসহ্য যন্ত্রণায় কাঁদছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তার এই ভয়াবহ অবস্থার ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। কিন্তু এমন ভয়াবহ অবস্থা কীভাবে হলো অভিনেত্রীর? কী হয়েছে রূপাঞ্জনার? নানা ভয় পাওয়ার মতো তেমন কিছুই হয়নি। আসলে অভিনেত্রী এ ছবিটি পোস্ট করে সঙ্গে একটি বড় আপডেট দিয়েছেন। টেলিভিশনের জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র। কিছু দিন আগেই তিনি ছেড়েছেন ‘অনুরাগের ছোঁয়া’। দীর্ঘদিন তিনি স্টার জলসার এ মেগায় ‘লাবণ্য’ -এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাছাড়া ইতোমধ্যে বেশ কিছু সিনেমাতেও তাকে দেখা গেছে। তবে তার মাঝেই শুক্রবার অভিনেত্রী তার ইনস্টাগ্রামে এ পোস্টটি করেছেন। ছবিতে

দেখা গেছে, তার পেট দিয়ে গলগল করে রক্ত পড়ছে। খুব অস্পষ্টভাবে বোঝা সম্ভব যাচ্ছে, কেউ একজন তার দিকে বন্দুক তাক করে রেখেছেন। আর এর থেকেই বোঝা যাচ্ছে এই ছবির মাধ্যমে তিনি তার কাজের আভাস দিয়েছেন। ছবিটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন— বিষাদ! দুঃখ হলো ভালোবাসার যন্ত্রণা, যেখানে কোথাও যাওয়ার নেই। কারও কারও জীবনে ঘটে যায় অপূরণীয় ক্ষতি, তৈরি হয় ফাঁকা জায়গা। এর অনুভূতি কখনো মৃদু হয়, আবার কখনো কখনো বিধ্বস্তের মতো আচরণ করে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, যা আমাদের মনের গভীরতার সঙ্গে পরিচয় করায় সেটাই করতে হবে।’ এর পরই তিনি ধন্যবাদ জানিয়েছেন তার স্বামী রাতুল মুখোপাধ্যায়কে, তার ‘ইকির মিকির’ ছবিতে

এমন একটা চরিত্রে তাকে কাজের সুযোগ দেওয়ার জন্য। ‘ইকির মিকির’ ছবিতে রূপাঞ্জনা মিত্র ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত, সৌরভ দাস, দেবপ্রসাদ হালদার, অপ্রতীম চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী ও তিয়াশা। এ ছবির মূল উপজীব্য হলো— এক নিরাপত্তারক্ষীর খুন ঘিরে তৈরি হওয়া রহস্য। এই ছবির সংগীত পরিচালনা করেছিলেন দেবজ্যোতি মিশ্র। ছবিটি ২০২২ সালে মুক্তি পেয়েছিল। উল্লেখ্য, দীর্ঘ ৬ বছর লিভ ইন করার পর চলতি বছরের ১৯ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জনা মিত্র। ছেলেকে কোলে নিয়েই দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। একেবারে বাঙালি রীতিনীতি মেনেই তাদের চার হাত এক হয়েছে। তারপর স্বামীর নির্দেশনায় নতুন কাজও করেছেন রূপাঞ্জনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ শপথ নিয়ে নতুন মেটিকুলাস ডিজাইন, সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যুধিষ্ঠির কে? : উপদেষ্টা রেজওয়ানা বনাম আন্তর্জাতিক সংস্থাসমূহ ভোট নিয়ে ইউনূসের জালিয়াতি ফাঁস করে দিল টিআইবি ২.২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন : বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি Bangladesh 2026 — Election and a Crisis of Trust রংপুরে ড. ওয়াজেদ মিয়ার ৮৪তম জন্মবার্ষিকীতে যুবলীগের শ্রদ্ধা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম অপরাধীদের বিচার ও বাকিদের সুযোগ—আওয়ামী লীগ নিয়ে ‘রিকনসিলিয়েশন’-এর প্রস্তাব বিএনপি নেতার গুলিস্তানে ৫ আইনজীবীর ওপর ‘মব সন্ত্রাসীদের’ হামলা, লুটে নিয়ে পুলিশে সোপর্দ গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ছেলের মুক্তির আগেই বাবার বিদায়: জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আকুতি Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম